Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিভ্রান্তিকর বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র সরকার

বিভ্রান্তিকর বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারী করছে কেন্দ্র সরকার

শুক্রবার বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে জানালো কেন্দ্র। দেশে টিভি, সোশ্যাল মিডিয়া, হোডিং ব্যানার, পেপার সহ একাধিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে থাকে বিভিন্ন সংস্থা। বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং তার প্রচারকারীদের রোধ করার জন্য নতুন নির্দেশিকা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলির জন্য কঠোর নিয়ম আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র যা ডিসকাউন্ট এবং বিনামূল্যের দাবিসহ প্রলুব্ধ করতে চায় ক্রেতাদের৷

নিয়ম না মানলে হবে কড়া জরিমানা!

নিয়ম না মানলে হবে কড়া জরিমানা!

বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রতিরোধ এবং বিজ্ঞাপনের জন্য অনুমোদন, ২০২২-এর নতুন নির্দেশিকা আনছে সরকার৷ মূলত শিশুদের কথা মাথায় রেখেই বিজ্ঞাপনগুলিকে নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্র৷ শনিবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি বিজ্ঞাপিত জারী করেছে যেখানে বলা হয়েছে, বিজ্ঞাপনগুলি অনুমোদন করার সময় যথাযথ পর্যালোচনা করা উচিৎ৷ নতুন নির্দেশিকা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ক্রেতা সুরক্ষা আইন (সিপিএ) এর বিধান অনুযায়ী৷ প্রথম অপরাধের জন্য ১০ লাখ টাকা এবং পরবর্তী লঙ্ঘনের জন্য ৫০ লাখ টাকা জরিমানা প্রদানের নিয়ম রয়েছে এই আইনে৷

কী বলছেন ক্রেতা বিষয়ক সেক্রেটারি রোহিত কুমার সিং?

কী বলছেন ক্রেতা বিষয়ক সেক্রেটারি রোহিত কুমার সিং?

এই নির্দেশিকা ঘোষণা করে ক্রেতা বিষয়ক সেক্রেটারি রোহিত কুমার সিং বলেছেন, 'বিজ্ঞাপনগুলিতে ভোক্তাদের জন্য প্রচুর চমক থাকে। সিসিপিএ আইনের অধীনে ক্রেতাদের অধিকারকে প্রভাবিত করে এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি পরিচালনা করার বিরুদ্ধে বিধান রয়েছে৷ তবে বিভিন্ন শিল্পগোষ্ঠীগুলিকে আরও স্পষ্ট এবং সচেতন করার জন্য, সরকার আজ থেকে কার্যকরী বিজ্ঞাপনের জন্য নির্দেশিকা নিয়ে এসেছে৷

কোন কোন ক্ষেত্রের বিজ্ঞাপনে প্রযোজ্যো হবে এই নতুন নিয়ম?

কোন কোন ক্ষেত্রের বিজ্ঞাপনে প্রযোজ্যো হবে এই নতুন নিয়ম?

এই নতুন নির্দেশিকাগুলি প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইনের মতো সমস্ত প্ল্যাটফর্মে প্রকাশিত বিজ্ঞাপনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই নির্দেশিকাগুলি রাতারাতি বিজ্ঞাপনে পরিবর্তন হয়ত আনবে না জানিয়ে সচিব বলেন, তবে, এটি শিল্প স্টেকহোল্ডারদের জন্য একটি নির্দেশিকা তৈরি করে দেয় যাতে ভুল করেও বিভ্রান্তিকর বিজ্ঞাপনগুলি প্রতিরোধ করা যায় এবং ক্রেতা সুরক্ষা সংস্থাগুলিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার ক্ষমতা দেয়। সচিব আরও উল্লেখ করেছেন যে এই নির্দেশিকাগুলি ক্রেতা পরিষেবা প্রদানে নিযুক্ত পিএসইয়ু দ্বারা জারি করা সরকারি বিজ্ঞাপনগুলিতে প্রযোজ্য হবে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+