Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Telangana Election Result 2023: তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি! কে এই ব্যক্তি জানেন?

Telangana Election Result 2023: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সে রাজ্যে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে কংগ্রেস যে ফিরছে তা স্পষ্ট। মোট আসন ১১৯ এর মধ্যে ৬৮ ভোটে তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের বেশি (Telangana Election Result 2023) আসনে এগিয়ে রাহুল-সোনিয়া গান্ধীর দল। আর এই ফল সামনে আসার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সে রাজ্যের কংগ্রেস নেতা-কর্মীরা।

তবে তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। একাধিক নাম নিয়ে চলছে গুঞ্জন। তবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে রেবন্ত রেড্ডি (Revanth Reddy)-এর নাম সামনে আসছে। ইতিমধ্যে তাঁকে নিয়ে কংগ্রেসের কর্মীরা উচ্ছ্বাস দেখাচ্ছেন। এমনকি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নামেও স্লোগান তুলছেন কর্মীরা।

Telangana Election Result 2023

  • Telangana Election Result 2023: রেওয়ান্ত রেড্ডি

তেলেঙ্গানার (Telangana Election Result 2023) প্রদেশ কংগ্রেসের সভাপতি এ রেবন্ত রেড্ডি। সে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে সবথেকে বড় দাবীদার। রেড্ডি ১৯৬৯ সালে অবিভক্ত অন্ধ্র প্রদেশের মাহাবুবনগর জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে প্রবল আগ্রহ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার সময় তিনি এবিভিপি-তে যোগ দেন। যদিও পরে চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টির সদস্যতা নেন। ২০০৯ সালে বিধানসভা নির্বাচনে, রেড্ডি টিডিপির টিকিটে কোদাঙ্গাল বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয় পেয়েছিলেন। ২০১৪ সালে টিডিপির বিধানসভার বিরোধী দলনেতাও হন। তবে ২০১৭ সালে রেড্ডির কংগ্রেসে যোগ। তিনি কংগ্রেসের টিকিটে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে কোদাঙ্গাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরাজয়ের সম্মুখীন হন। এরপর ২০১৯ সালে ভোটে দাড়ালে জয় পান। এরপর কংগ্রেসের প্রদেশ সভাপতিও হন। আর সেই সময় থেকেই লড়াই শুরু।

  • Telangana Election Result 2023: এন উত্তম কুমার রেড্ডি

কংগ্রেসের একাধিক দায়িত্বে ছিলেন এন উত্তম কুমার রেড্ডি। ১৯৯৯ সালে সে রাজ্যের কোদাদ নির্বাচনী এলাকা থেকে কংগ্রেসের টিকিটে ৭৩০৯ ভোটে চেন্দর রাও ভেনপল্লীকে পরাজিত করেন। এরপর দীর্ঘ রাজনীতিতে একাধিক উত্থান-পতন হয়েছে। পেয়েছেন একাধিক জয়। ২০১৪ সালে কিরণ কুমার রেড্ডির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছিলেন। এবার (Telangana Election Result 2023) সে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম সামনে আসছে।

  • Telangana Election Result 2023: এছাড়াও একাধিক নাম

জনা রেড্ডি, কোমাতিরেড্ডি ভেঙ্কটা রেড্ডি, মাল্লু ভাট্টি বিক্রমকা, টি জীবন রেড্ডি, রেণুকা চৌধুরী এবং দামোদর রাজনারসিমহা-এর নামও মুখ্যমন্ত্রী (Telangana Election Result 2023) হওয়ার তালিকায় রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+