Ratan Tata-Tata Nano: দেশের মধ্যবিত্তকে মাত্র একলাখে গাড়ি চড়াতে চেয়েছিলেন রতন টাটা
Ratan Tata- Tata Nano: নক্ষত্র পতন! একটা যুগের অবসান। চলে গেলেন রতন টাটা। শোকস্তব্ধ গোটা দেশ। একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন রতন টাটা। ব্যবসায়ী হলেও মানবিক সংবেদনশীলতায় পূর্ণ একজন মানুষ ছিলেন তিনি। সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য সবসময় চিন্তা করতেন রতন টাটা।
স্বপ্ন দেখতেন মধ্যবিত্তের ঘরেও যাতে চার চাকার একটা গাড়ি থাকে। আর স্বপ্নকে বাস্তব করতেই Tata Nano লঞ্চ করেন রতন টাটা। কিন্তু কীভাবে রতন টাটা ন্যানো (Ratan Tata- Tata Nano) গাড়ির আইডিয়া পান?

- Ratan Tata- Tata Nano: স্কুটারে যেতে দেখেন পরিবারকে...
রতন টাটা একবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন Tata Nano গাড়ির আইডিয়া। তিনি লিখেছিলেন, নিজের গাড়িতে রাস্তায় যাতায়াত করতাম। সেই সময় দেখতাম সাধারণ মধ্যবিত্ত মানুষ পরিবার নিয়েই স্কুটারে চলাফেরা করছে। সেই সফর মোটেই সুখকর ছিল না। ছোটরা বাইক কিংবা স্কুটারে এমন ভাবে বাবা-মা'য়ের সঙ্গে যাতায়াত করত যে মনে হয় তাঁরা যেন স্যান্ডউইচ। আর সেখান থেকেই সস্তার গাড়ি তৈরি করার আইডিয়া পান রতন টাটা।
এরপরেই জন্ম হয় Tata Nano। রতন টাটা বিশ্বাস করতেন, এমন গাড়ি হওয়া উচিত যা বাইক এবং স্কুটারের চেয়ে বেশি সুরক্ষা দেয়। আর সেই ভাবনা থেকেই ২০০৮ সালে প্রথমবারের মতো টাটা ন্যানো গাড়ি চালু হয়।
- Ratan Tata- Tata Nano: মাত্র এক লাখ টাকায়...
TATA মোটরস ২০০৮ সালে দিল্লিতে অটো এক্সপোতে প্রথমবার Nano গাড়ি প্রকাশ্যে আনেন। এই গাড়ির বেস মডেলের দাম ছিল মাত্র এক লাখ টাকা। গাড়িটির ডেলিভারি শুরু হয় ২০০৯ সাল থেকে। টাটা ন্যানো (Tata Nano) এর ডিজাইন এবং দাম নজর কাড়ে দেশের। এমনকি বিশ্বের বড় বড় সংস্থাও চমকে উঠেছিল। গাড়িটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে গাড়িটির ডেলিভারির জন্য তিন মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়।
#WATCH उद्योगपति रतन टाटा का मुंबई के ब्रीच कैंडी अस्पताल में निधन हो गया।
— ANI_HindiNews (@AHindinews) October 9, 2024
रतन टाटा के जीवन की झलकियां, जिसमें टाटा नैनो का लॉन्च, पूर्व अमेरिकी राष्ट्रपति बराक ओबामा से उनकी मुलाक़ात और राष्ट्रपति भवन में राष्ट्रपति प्रतिभा पाटिल द्वारा उन्हें नागरिक सम्मान पद्म विभूषण प्रदान… pic.twitter.com/ydjBVYBIov
- Ratan Tata- Tata Nano: সত্যি হয়নি স্বপ্ন
এক লাখী গাড়ি স্বপ্ন পুরণ হয়নি রতন টাটার। ২০০৯ সালে সফর শুরু হলেও ২০১৯ সালের আগেই সফর চলা বন্ধ করে Tata Nano। একের পর এক গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা সামনে আসে। এমনকি ইঞ্জিন সহ বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয় ক্রেতাদের। কার্যত সুরক্ষা ফিচার মুখে থুবড়ে পড়ে।
- Ratan Tata- Tata Nano: কম বিতর্ক হয়নি
Tata Nano-কে ঘিরে কম বিতর্ক হয়নি। সিঙ্গুরেএই কারখানা তৈরি করতে চেয়েছিলেন রতন টাটা। সেই মতো তৎকালীন বাম সরকার জমিও দিয়েছিল। শুরু হয়েছিল কাজ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আন্দোলনে বাংলা ছেড়ে গুজরাতের সানন্দে টাটা চলে যেতে বাধ্য হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications