নেতৃত্ব দিশাহীন! সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়লেন কংগ্রেসের আরও এক প্রভাবশালী সংখ্যালঘু নেতা
নেতৃত্ব দিশাহীন! দল ছাড়লেন কংগ্রেসের প্রভাবশালী সংখ্যালঘু নেতা
জাতীয় পর্যায়ে কংগ্রেস (Congress) ছেড়েছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ। পদত্যাগের কারণ হিসেবে তিনি রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন। তিনি ইতিমধ্যেই নতুন দল তৈরির কথা ঘোষণা করেছেন। তারই মধ্যে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি লিখে দল ছাড়ার কথা ঘোষণা করলেন প্রভাবশালী বলে পরিচিত কামরুল ইসলাম চৌধুরী (Kamrul Islam Chowdhury) । তিনি অসম (Assam) প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

কংগ্রেস দিশাহীন এবং বিভ্রান্ত
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে অসম প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেছেন, গত কয়েকমাস ধরে কংগ্রেসের নেতৃত্বা দিশাহীন। নেতৃত্বের বিরুদ্ধে তিনি বিভ্রান্তির অভিযোগও করেছএন। এই কারণেই তাঁর পদত্যাগ বলে জানিয়েছেন ওই নেতা।

অসম কংগ্রেসেও অস্থিতিশীলতা
কামরুল ইসলাম চৌধুরী বলেছেন, অসম কংগ্রেসেও বর্তমানে অস্থিতিশীলতা চলেছে। তাই কংগ্রেস সদস্য হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি। তিনি অসম যুব কংগ্রেসের সভাপতির পদেও ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং
কামরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচনে অসম কংগ্রেসের বিধায়কদের ক্রস ভোটিংয়ের কথাও উল্লেখ করেছেন। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সেইসব বিধায়কদের গদ্দার বলেছিলেন। তারপরেও অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাজার হাজার কর্মীর মতো তিনিও মানসিকভাবে হতাশ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।

বিজেপি সরকার তাঁকে গ্রেফতারও করেছিল
গত ২০১৯-এর ডিসেম্বরে সিএএ বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন যুব কংগ্রেস সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সরকারি সম্পত্তির ভাঙচুরের ঘটনাও ঘটে। সেই সময় তাঁকে গ্রেফতার করেছিল বিজেপির সরকারের পুলিশ। যদিও কামরুল ইসলাম চৌধুরী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁকে ফাঁসানোর অভিযোগও করেছিলেন তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি। এছাড়াও দেশের সম্পদ বিক্রির অভিযোগ করে দলের কর্মসূচিতে অংশ নেওয়া কামরুল ইসলাম চৌধুরীকে গত বছর আটক করেছিল পুলিশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications