Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌ভিক্ষা করে, ২৮০০ কিমি পথ পেরিয়ে গুজরাত থেকে অসমে পৌঁছালেন পরিযায়ী শ্রমিক

‌ভিক্ষা করে, ২৮০০ কিমি পথ পেরিয়ে গুজরাত থেকে অসমে পৌঁছালেন পরিযায়ী শ্রমিক

কোভিড–১৯ মহামারির জন্য দেশজুড়ে লকডাউনের মধ্যেই রবিবার চালু হল স্বপ্নের ইস্ট–ওয়েস্ট করিডর। পূর্বে গুজরাতের সমুদ্র উপকূল থেকে পশ্চিমে অসমের নাগাঁও, ২৫ দিন হেঁটে পাড়ি দিয়েছেন যাদব গগৌই। ভাগ্যক্রমে পরিযায়ী এই শ্রমিক তাঁর গল্প শোনানোর জন্যই বেঁচে রয়েছেন।

গুজরাত থেকে অসমে ২৮০০ কিমি পথ অতিক্রম

গুজরাত থেকে অসমে ২৮০০ কিমি পথ অতিক্রম

পকেটে মাত্র ৪ হাজার টাকার সম্বল নিয়ে ৪৫ বছর বয়সী ব্যক্তি ২৭ মার্চ তাঁর সফর শুরু করেন গুজরাতের কেন্দ্রশাসিত অঞ্চল দমন সংলগ্ন ভাপি থেকে। এরপর পাড়ি দেন ২৮০০ কিমি রাস্তা। তাঁর সফরের সময় বিহারে তাঁর হাঁটা ছিল সবচেয়ে পরিশ্রমজনক। বিহারে প্রবেশের পরে তাঁকে প্রায় এক হাজার কিলোমিটার পথ ধরে হাঁটতে হয়েছিল। আসোম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ (‌এজেওয়াইসিপি)‌ তাঁকে নাগাঁও জেলার রাহা থেকে উদ্ধার করে। যাদব এখন নাগাঁওয়ের ভোগেশ্বরী ফুকানানি সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন। এজেওয়াইসিপির স্থানীয় নেতা দিব্যজিত হাজারিকা জানান, সফরকালে যাদব কারোর ফোন থেকে ফোন করে নাগাঁওয়ের আহাতগুড়িতে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, সেখান থেকেই এজেওয়াইসিপি বিষয়টি জানতে পারে।

যাদবকে উদ্ধার করা হয় রাহার রাস্তা থেকে

যাদবকে উদ্ধার করা হয় রাহার রাস্তা থেকে

হাজারিকা বলেন, ‘‌আমিও যাদবের মতো একই গ্রামে থাকি, গাধারিয়াতে। আমরা গতকাল (রবিবার) তাঁর দুর্দশার কথা জানতে পেরে অভিনেতা জিতুমনি মহন্ত সহ আমাদের মধ্যে কয়েকজন তাঁর সন্ধানে একটি গাড়ি করে বেড়িয়ে পড়ি। অবশেষে রাত আটটা নাগাদ, রাহাতে টোলগেল সংলগ্ন রাস্তার ধার থেকে যাদবকে উদ্ধার করি। আমরা তাঁকে রাহা পুলিশ স্টেশনে নিয়ে যাই। পরে তাঁকে নাগাঁও হাসপাতালে ভর্তি করানো হয়।'‌

যাদবের সর্বস্ব চুরি হয়ে যায় রাস্তায়

যাদবের সর্বস্ব চুরি হয়ে যায় রাস্তায়

যাদব জানিয়েছেন যে সফরকালে তাঁর কাছে থাকা ৪০০০ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস চুরি হয়ে যায়। তিনি ভিক্ষা করে বেঁচে আছেন। নাগাঁও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে যাদব ক্লান্ত রয়েছেন কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯-এর পরীক্ষাতে পাঠানো হয়েছিল যদিও রিপোর্ট নেগেটিভ এসেছে। তাও তাঁকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+