Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Supreme Court: পথ দুর্ঘটনায় আহতদের জন্য চালু হয়নি প্রকল্প, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের

পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রকল্প কার্যকর করতে না পারায় কেন্দ্রীয় সরকারকে তোপ দাগল সুপ্রিম কোর্ট। পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নগদহীন চিকিৎসা পরিষেবা চালু করতে না পারায় সুপ্রিম কোর্টের প্রশ্নকে পড়তে হল কেন্দ্রীয় সরকারকে। এই বিষয়ে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন সচিবকে তলবও করেছে দেশের শীর্ষ আদালত।

১৪ই মার্চের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস চিকিৎসা পরিষেবা চালু করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই নির্ধারিত সময়ের মধ্যে নয়া নীতি কার্যকর হয়নি। এই ঘটনায় চরম ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশ অমান্য করা যে বড় একটা অপরাধ সেটা মোদী সরকারকে মনে করিয়ে দিয়েছেন বিচারপতি।

Supreme Court

পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল এবং বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু পর্যাপ্ত টাকা না থাকলে চিকিৎসা শুরু করতে বিলম্ব হয়। এর ফলে অনেক সময় আহত ব্যক্তির প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ক্যাশলেস পরিষেবা চালু করতে হবে। এর আগে ১৪ই মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধেও দিয়েছিল শীর্ষ আদালত।

কিন্তু কেন আদালতের নির্দেশ অমান্য করছে কেন্দ্রীয় সরকার যা জানতে চাওয়া হয়েছে। এই বিষয়ে আগামী ২৮ শে এপ্রিল কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন দপ্তরের সচিব এবং উচ্চপদস্থ আকারিকদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এই সংক্রান্ত একটি মামলার একটি শুনানিতে বিচারপতি বলেন, আমরা এর আগে নিজেদের অভিজ্ঞতায় দেখেছি যখনই আদালতের কক্ষে প্রশাসনিক আধিকারিকদের তলব করা হয় তখনই নির্দেশকে গুরুত্ব সহকারে সরকার পালন করে, কিন্তু অন্য ক্ষেত্রে গাফিলতি হতেই থাকে।

আদালত আরও বলেছে, এই বিষয়টি চলতে পারে না। যদি সরকার পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আদালত অবমাননা নোটিশ জারি করা হবে। মানুষ প্রাণ হারাবেন এটা কখনই মেনে নেওয়া যাবে না। গত জানুয়ারি মাসে আদালতের তরফে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল, পথদুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষ প্রকল্প চালু করার। সেইমতো কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি একটি প্রকল্প ঘোষণা করেন। কিন্তু বাস্তব বলছে সম্পূর্ণ অন্য কথা। এখনও এই প্রকল্পটি চালু হয়নি।

এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর এই প্রকল্প কত দ্রুত কার্যকর হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+