Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২ বিচারপতির নিয়োগ নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট

২ বিচারপতির নিয়োগ নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরো দুই নতুন বিচারপতি নিয়োগের জন্য নামও সুপারিশ করেছে শীর্ষ আদালতের কোলেজিয়াম।

২ বিচারপতির নিয়োগ নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরো দুই নতুন বিচারপতি নিয়োগের জন্য নামও সুপারিশ করেছে শীর্ষ আদালতের কোলেজিয়াম।

২ বিচারপতির নিয়োগ নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, পাঁচ প্রবীণতম বিচারপতিকে নিয়ে গড়া কোলেজিয়াম বা প্যানেল, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোস ও গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এএস বোপান্নার নাম, শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগের জন্য সুপারিশ করে। গত ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে সেই সুপারিশ পাঠালে, আইন মন্ত্রক তা নিয়ে আপত্তি তোলে। শীর্ষ আদালতের কোলেজিয়ামকে ২ বিচারপতির নিয়োগ নিয়ে তাদের প্রস্তাবিত নাম পুনর্বিবেচনার আবেদনও জানায় কেন্দ্র। তাদের কথায়, অনিরুদ্ধ বোস ও এএস বোপান্নার থেকেও সুপ্রিম কোর্টের বিচারপতি পদের জন্য যোগ্য ব্যক্তিত্ব রয়েছে।

তবে বৃহস্পতিবার কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের কথায়, শীর্ষ আদালতের বিচারপতি পদে নিয়োগের জন্য মনোনিত ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোস ও গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি এএস বোপান্না অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ।

উল্লেখ্য, বিচারপতি নিয়োগ নিয়ে এর আগেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে সুপ্রিম কোর্ট ও কেন্দ্র। শীর্ষ আদালতের কাছে সর্বোচ্চ ৩১ জন বিচারপতি নিয়োগের সুযোগ আছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই বেশ কয়েকজন নতুন বিচারপতি নিয়োগ করতে পারে দেশের সর্বোচ্চ আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+