গণহিংসা নিয়ে সময়ের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার
সুপ্রীম কোর্ট মঙ্গলবার বলেছে যে কোন নাগরিক আইন নিজের হাতে গ্রহণ করতে পারে না এবং গণতন্ত্রকে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের শাসনকে প্রতিরোধ করা রাষ্ট্রের কর্তব্য।
'আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কোনও নাগরিকের নেই। ভয় এবং অরাজকতার ক্ষেত্রে, রাষ্ট্রকে সদর্থক ভূমিকা নিতে হবে। হিংসাকে অনুমোদন দেওয়া হবে না।' প্রথমে গোরক্ষা এবং পরে শিশু অপহরণকারী সন্দেহে একের পর এক গণহিংসার ঘটনা চলার মধ্যেই এই রায় জানাল সুপ্রিম কোর্ট।

সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা ও মহাত্মা গান্ধীর বংশধর তিষাড় গান্ধী গোরক্ষার নামে গণহিংসা বন্ধ করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের মামলা করেছিলেন। সেই মামলার রায়েই সুপ্রিম কোর্ট এইকথা জানিয়েছে। শীর্ষ আদালত আরও বলেছে সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারেরই কর্তব্য। জনগণের শাসন মানা হবে না।
প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে সংসদে নতুন আইন তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। মামলাটির পরবর্তী শুনানির হবে আগামী ২৮ আগস্ট।
More From
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications