Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুনন্দা পুষ্কর মৃত্যুকাণ্ডে ক্লিনচিট পেলেন শশী থারুর

sunanda pushkar,shashi tharoor,delhi,union minister, misterious death,clean chit,shiv menon,সুনন্দা পুষ্কর, শশী থারুর,পত্নী,নয়াদিল্লি, কেন্দ্রীয় মন্ত্রী, রহস্যজনক মৃত্যু,শিব মেনন
নয়াদিল্লি, ২২ জানুয়ারি : স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্যমৃত্যু তদন্তে ক্লিনচিট পেলেন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। ওযুধের মাত্রাতিরিক্ত সেবনের কারণে সুনন্দার মৃত্যু হতে পারে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে। সেই রিপোর্ট ইতিমধ্যে এআইআইএমএস-এর তরফে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হয়েছে। অন্যদিকে সুনন্দার ছেলে শিব জানিয়েছেন, তাঁর মা আত্মহত্যা করতে পারেন না। সব মিলিয়ে এখনও পরিস্কার নয় সুনন্দা মৃত্যু রহস্য।

সুনন্দার ছেলে শিব জানিয়েছেন,মা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি আত্মহত্যা করতে পারেন না

একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, শশী থারুরকে দিল্লি পুলিশ ইতিমধ্যে ক্লিন চিট দিয়েছে। পুলিশসূত্রের খবর, হোটেল রুম থেকে শশী থারুর বেরিয়ে যাওয়ার দুঘণ্টা পরেও সুনন্দাকে হোটেল চত্ত্বরে দেখেছিলেন এক সাক্ষী। এমনকী শশীকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি।

অন্যদিকে মা সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন ছেলে শিব। শিব জানিয়েছে, মা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি আত্মহত্যা করেননি। তাঁর মৃত্যু মানসিক চাপ ও ভুল ওযুধের জন্য হয়েছে। একইসঙ্গে তিনি এও জানান, আমি বিশ্বাস করি না শশী আমার মাকে শারীরিক আঘাত করেছে।

শশী ও সুনন্দার সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন শিব। তাঁর কথা শশীর সঙ্গে তাঁর মা ভালই ছিলেন। দুজনের মধ্যে অত্যন্ত ভালবাসা ছিল। মাঝে মাঝে একটু দূরত্ব তৈরি হতো। কিন্তু তাঁরা নিজেরাই সেটা ঠিক করে নিতেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+