Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দীর্ঘ জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা মণ্ডল! চাইলেন বাবার সঙ্গে দেখা করতে

দীর্ঘ জেরায় কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা মন্ডল! গত কয়েকদিন আগেই গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল কন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর থেকে দিল্লির ইডি হেফাজতেই রয়েছেন সুকন্যা। দফায় দফায় তাঁকে জেরা করছেন তদন্তকারীরা।

শুক্রবার বিকেলে এক মহিলা ইডি অফিসার সুকন্যাকে জেরা করছিলেন। সেই সময় তিনি ওই মহিলা অফিসারের সামনেই কান্নায় ভেঙে পড়েন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সুকন্যার বারবার তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে চান। এমনকি তিহাড়ে বন্দি বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন বলে জানা গিয়েছে।

দীর্ঘ জেরার মুখে কান্নায় ভেঙে পড়লেন সুকন্যা মণ্ডল!

যদিও সেটি যে সম্ভব নয় তা সুকন্যাকে জানিয়ে দেন তদন্তকারীরা। এমনকি কেন সম্ভব নয় সে বিষয়েও তাঁকে জানান ইডির আধিকারিকরা। প্রত্যুত্তরে সুকন্যা জানিয়েছেন, কেউ যদি তাঁর নামে টাকা জমা দেন তাহলে তাঁর দোষ! বলে রাখা প্রয়োজন, গরু পাচার কাণ্ডে সুকন্যার অ্যাকাউন্টে দফায় দফায় মোটা অঙ্কের টাকা পড়েছে।

ইতিমধ্যে সেই তথ্য তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শুহদু তাই নয়, টাকা জমা পড়ার প্যান্টার্ন দেখে কার্যত চমকে গিয়েছেন তদন্তকারীরা। দেখা গিয়েছে, প্রত্যেকবার ৪৯ হাজার টাকা করে জমা দেওয়া হয়েছে সুকন্যার অ্যাকাউন্টে। তদন্তকারীদের দাবি, ৫০ হাজার টাকা জমা দিলে প্যান কার্ড জমা দিতে হবে।

জেলে ভেঙে পড়েছেন অনু্রত মণ্ডলও

আর তা যাতে না জমা দিতে হয় সেজন্যেই কৌশল করে ৪৯ হাজার টাকা করে বারবার জমা দেওয়া হয়েছে বলে দাবি তদন্তকারীদের। শুধু তাই নয়, সুকন্যা মণ্ডল তথ্য গোপন করার চেষ্টা করছেন বলেও দাবি তদন্তকারীদের। পেশায় শিক্ষিকা হলেও ব্যবসার ব্যাপারে সবটাই অনুব্রত কন্যা জানেন বলেও দাবি ইডির আধিকারিকদের।

আর তাই বেশ কিছু নিরদষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও প্রথম থেকে সমস্ত প্রশ্নের উত্তরই সুকন্যা এড়িয়ে যাচ্ছেন বলে খবর। জানি না, জানতাম না, বাবা জানেন বলে জানাচ্ছেন তিনি।

ইডির হাতে বন্দি সুকন্যা

এমনকি টাকা লেনদেনের বিষয়টি তাঁদের চাটার্ড অ্যাকাউটেন্ট জানেন বলেও তদন্তকারীদের জানিয়েছেন সুকন্যা। তবে তিহাড়ে অনুব্রত মণ্ডলের মুখোমুখি মেয়ে সুকন্যাকে কবে বসানো হবে তা এখনও স্পষ্ট নয়। বলে রাখা প্রয়োজন, দিল্লিতে সুকন্যা মণ্ডলের সঙ্গে এক বান্ধবী এসেছিলেন।

দীর্ঘ জেরার পর সুকন্যা গ্রেফতার হয়ে যেতেই কান্নায় ভেঙে পড়ে ছিলেন ওই বান্ধবী। তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ তদন্তকারীদের জানিয়ছেন অনুব্রত কন্যা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+