Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Subrata Roy: ভারতের নাগরিক নন সুব্রত রায়ের স্ত্রী-সন্তান! তাঁরা যে দেশের নাগরিকত্ব নিয়েছেন

Subrata Roy: দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে সাহারা শ্রী সুব্রত রায়ের। তিনি সাহারা ইন্ডিয়া পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন। রাজনীতি ছাড়াও বলিউড এবং ক্রীড়া জগতেও ছিল তাঁর ওঠাবসা। কিন্তু বিনিয়োগকারীদের টাকা ফেরত না দেওয়ায় আইনি বিবাদে জড়িয়ে তাঁকে কারাগারে যেতে হয়।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আইনি জটিলতা এড়াতে তাঁর পরিবার ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দেয়। সুব্রত রায়ের স্ত্রী স্বপ্না রায় এবং ছেলে সুশান্ত রায় ইউরোপীয় দেশ ম্যাসিডোনিয়ার নাগরিকত্ব নেন। অর্থাৎ সুব্রত রায়ের মৃত্যুর পরে যাঁরা কোম্পানির অর্থ পরিচালনা করেন, তাঁরা আর ভারতের নাগরিক নন।

ভারতের নাগরিক নন সুব্রত রায়ের স্ত্রী-সন্তান

সাহারা ইন্ডিয়ার তরফে স্বপ্না রায় ও সুশান্ত রায়ের নাগরিকত্ব নিয়ে প্রকাশ্যে কিছু না বলা হলেও, সূত্রের খবর অনুযায়ী কোম্পানি ম্যাসিডোনিয়ায় তিনটি ব্যবসা খোলার পরিকল্পনা করেছিল। ডেয়ারি, সেভেন স্টার হোটেল এবং চলচ্চিত্র প্রযোজনাক ক্ষেত্রে নামতে চেয়েছিল সাহারা। নাগরিকত্বের কারণে কোম্পানি কর-সহ বহু সুবিধা পেত।

উল্লেখ করা যেতে পারে সুব্রত রায়ের সঙ্গে ম্যাসিডোনিয়ার সুসম্পর্ক ছিল। তিনি অনেকবার সেই দেশের রাষ্ট্রীয় অতিথি হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি ম্যাসিডোনিয়ায় মাদার টেরেসার একটি বড় মূর্তি তৈরির প্রস্তাবও করেছিলেন বলে জানা যায়। তিনি ম্যাসিডোনিয়ায় লাস ভেগাসের আদলে একটি সোয়াঙ্ক ক্যাসিনো তৈরি করতে চেয়েছিলেন।

ইউরোপের দেশ ম্যাসিডোনিয়া এক সময়ে যুগোস্লাভিয়ার অংশ ছিল। ১৯৯১ সালে যুগোস্লাভিয়া ভেঙে গেলে ম্যাসিডোনিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯৩ সালে তারা রাষ্ট্রসংঘের সদস্য হয়।

প্রকাশিত খবর অনুযায়ী, পূর্ব ইউরোপের দেশ ম্যাসিডোনিয়ার নাগরিকত্ব পেতে গেলে, সেই ব্যক্তিকে মাত্র চার লক্ষ ইউরো বিনিয়োগ করতে হবে। এছাড়া ১০ জন লোককেও নিয়োগ করতে হবে। এছাড়াও কেউ যদি রিয়েল এস্টেটে ৪০ হাজার ইউরোর বেশি বিনিয়োগ করেন, তাহলে তিনি ম্যাসিডোনিয়ায় এক বছরের জন্য বসবাসের অধিকার পাবেন। উল্লেখ করা প্রয়োজন, ম্যাসিডোনিয়ায় বেকারের সংখ্যা বেশি।

তবে পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে শুধু ম্যাসিডোনিয়াই নয়, বুলগেরিয়া, রোমানিয়া, মন্টিনিগ্রোও সহজেই বিনিয়োগের বিনিময়ে তাদের দেশের নাগরিকত্ব দিয়ে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+