আস্ত পাথর ছুঁড়ে মারল গাড়ির সামনের কাঁচে, বেঙ্গালুরুর রাস্তায় এ কেমন ঘটনা?
বেঙ্গালুরুর রাস্তায় দম্পতির গাড়িতে হামলা৷ রীতিমতো পাথর ছুঁড়ে মারা হয় গাড়ি লক্ষ্য করে। একের পর এক হুমকি দেওয়া হতে থাকে। ঘটনাটি হয়েছে শনিবার রাতে সরজাপুর রোডে।
ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০ টা নাগাদ। ১৫২২, দোদ্দকান্নেল্লি জংশনের রাস্তায় ওই হামলা হয়। এক বাইক আরোহীর সঙ্গে সামান্য বচসা হয়েছিল গাড়ির চালকের আসনে বসে থাকা ব্যক্তির। বাইক থামিয়ে ওই ব্যক্তি মারমুখী হয়ে ওঠে। গাড়ির পথ আটকানো হয়৷ ওই ব্যক্তিকে গাড়ি থেকে নামার জন্য বার বার বলা হয়৷

পরিবার নিয়ে ওই ব্যক্তি ঝামেলা এড়িয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু ওই বাইক আরোহী রাস্তা আটকে ফেলে৷ একটি বড় পাথর হাতে তোলে। গাড়ির সামনের কাঁচ লক্ষ্য করে ছুঁড়ে মারে। কাঁচটি ফেটে যায়। আশপাশের লোকজন ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু কোনও কথাই শোনেনি ওই বাইক আরোহী৷ গাড়িতে দম্পতির একটি ছোট বাচ্চা ছিল৷ পাথর ছুঁড়ে মারার জন্য শিশুটি খুব ভয় পেয়ে যায়। কান্নাকাটি করতে থাকে আতঙ্কে।
Regarding this issue Crime Number
— BELLANDURU PS (@bellandurubcp) August 20, 2024
No.532/2024 Col.126(2),324(4),351(2), r/w34 BNS has been registered in Bellandur Police Station, in connection with this case and the accused Naveen Reddy has been arrested
পরে ওই দম্পতি থানায় যান। বেলান্দুর থানায় একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই পুলিশ তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে পাকড়াও করে। ধৃত ব্যক্তির নাম নবীন রেড্ডি৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
স্থানীয়রা জানাচ্ছেন, বেঙ্গালুরুর রাস্তায় এই ঘটনা অহরহ ঘটে। দেশের অন্যতম বড় শহর। অনেক ভাষাভাষীর লোক থাকে সেখানে। শহর ও শহরাঞ্চলে কন্নড় ভাষার লোকেদের আধিক্য কমছে। অন্যান্য ভাষাভাষির মানুষের সংখ্যা বাড়ছে। তামিল, তেলুগু, মালয়ালি সহ বহু রাজ্যের বাসিন্দারা আছেন। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে মতের অমিলে বিবাদ বেঁধে যায়। এমন কথাও শোনা যায়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications