শীঘ্রই সঙ্কট কাটিয়ে উঠবে স্পাইস জেট, মিলল ইঙ্গিত
নয়াদিল্লি, ২১ ডিসেম্বর: সম্ভবত বিপদ কাটিয়ে উঠতে চলেছে স্পাইস জেট। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর সঙ্গে দফায়-দফায় বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন স্পাইস জেটের অন্যতম শেয়ার হোল্ডার অজয় সিং। তাঁর দাবি, দেশি ও বিদেশি শিল্পপতিরা স্পাইস জেটে বিনিয়োগ করে একে বাঁচাতে আগ্রহ দেখিয়েছেন।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৮৬১টি উড়ান বাতিল করল স্পাইস জেট
এই মুহূর্তে নিদারুণ সঙ্কটে স্পাইস জেট। বাজারে দেনার পরিমাণ ছুঁয়েছে দু'হাজার কোটি টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই পরপর উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে তারা। বকেয়া না মেটানোয় বিভিন্ন এয়ারপোর্ট কর্তৃপক্ষ স্পাইস জেটকে ব্যবসা করতে দিতেও নারাজ। কলানিধি মারনের মালিকানাধীন এই বিমান সংস্থার তাই কিংফিশারের মতো পরিণতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল।

এমন পরিপ্রেক্ষিতে স্পাইস জেটের অন্যতম শেয়ার হোল্ডার অজয় সিং ময়দানে নেমেছেন। প্রসঙ্গত, কলানিধি মারন তথা তাঁর সান গোষ্ঠীর হাতে ৫৩.৪৮ শতাংশ শেয়ার রয়েছে। অজয় সিং বলেছেন, স্পাইস জেট লোকসানে চললেও তার বিপুল সম্ভাবনা আছে, এটা বুঝতে পেরেছেন দেশি-বিদেশি শিল্পপতিরা। তাই তাঁরা সবাই মিলে এককালীন ১২০০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি। এই টাকায় তেল কোম্পানিগুলির বকেয়া, বিমানবন্দর কর্তপক্ষের বকেয়া টাকা মেটানো হবে। কর্মীদের বকেয়া বেতনের একটা অংশও দিয়ে দেওয়া হবে। পরে আরও ৮০০ কোটি টাকার ব্যবস্থা করা হবে। মোটামুটি দু'হাজার কোটি টাকা পেলে আপাতত অক্সিজেন পাবে স্পাইস জেট।
এর আগে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছিল যে, স্পাইস জেট দেউলিয়া হয়ে গিয়েছে ভ্রান্ত নীতিতে ব্যবসা পরিচালনা করে। তাই তাদের ত্রাণ বাবদ সরকারি টাকা দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার সেই নীতিতে অনড় এখনও। তবে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু বলেছেন, টাকা দিয়ে সাহায্য না করলেও তাদের কর ছাড় দেওয়া হতে পারে। সেটা এখন স্পাইস জেটের কাছে সঞ্জীবনীর কাজ করবে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications