Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্টেট ব্যাঙ্কের special deposit স্কিমে ৫.৫৫ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব! সীমিত সময়ের জন্যে দারুণ অফার

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে একগুচ্ছ নয়া স্কিমের ঘোষণা করা হয়েছে ব্যাঙ্কের তরফে। হোম লোন থেকে শুরু করে একগুচ্ছ অফারের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্

দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে একগুচ্ছ নয়া স্কিমের ঘোষণা করা হয়েছে ব্যাঙ্কের তরফে। হোম লোন থেকে শুরু করে একগুচ্ছ অফারের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অন্যতম Special Deposit Scheme।

গ্রাহকদের সুবিধার্থে নয়া এই স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক তাঁদের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে এই বিষয়ে জানিয়েছে।

ব্যাঙ্কের বক্তব্য অনুযায়ী, এসবিআই প্লান্টিনাম ডিপোজিট অর্থাৎ SBI Platinum Deposits একটা স্পেশাল ডিপোজিট স্কিম, যেটি কিনা খুব অল্প সময়ের জন্যেই পাওয়া যাবে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এই স্কিম দেওয়া হবে।

ব্যাঙ্কের তরফে এই বিষয়ে টুইটও করা হয়েছে-

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্যে দারুণ খবর

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্যে দারুণ খবর

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টুইটের এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। সেই মোতাবেক এসবিআই প্লান্টিনাম ডিপোজিট অর্থাৎ SBI Platinum Deposits এর সঙ্গে ৭৫ তম স্বাধীনতা দিবসের আনন্দ পালনের সময় চলে এসেছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে টার্ম ডিপোজিট অর্থাৎ Term Deposits অর্থাৎ স্পেশাল টার্ম ডিপোজিটের (Special Term Deposits) বেনিফিটের সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে। অসাধারণ এই অফার কিন্তু ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিট থাকবে।

স্পেশাল ডিপোজিট স্কিমের কি সুবিধা রয়েছে

স্পেশাল ডিপোজিট স্কিমের কি সুবিধা রয়েছে

স্পেশাল ডিপোজিট স্কিমের কি সুবিধা রয়েছে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে বলা হয়েছে-

১) SBI Platinum Deposits-এর মাধ্যমে গ্রাহকরা ৭৫ দিন, ৫২৫ দিন এবং ২২৫০ দিন পর্যন্ত টাকা ফিক্সড করার সুবিধা পাবেন।

২) NRE এবং NRO টার্ম ডিপোজিটের সঙ্গে ডোমেস্টিক রিটেল টার্ম ডিপোজিট ( ২কোটি টাকার চেয়ে কম) এই স্কিমের মাধ্যমে গ্রাহক সুবিধা নিতে পারবে।

৩) নতুন এবং রিনুয়াল ডিপোসিটসের সুবিধাও এতে পাওয়া যাবে।

৪) টার্ম ডিপোজিট অর্থাৎ Term Deposits অর্থাৎ স্পেশাল টার্ম ডিপোজিটের অর্থাৎ Special Term Deposits -এর বেনিফিটের সুবিধা পাওয়া যাবে

৫) NRE ডিপোজিটের ক্ষেত্রে ৫২৫ দিন এবং ২২৫০ দিনের জন্যে সুবিধা পাওয়া যাবে।

সুদের হার!

সুদের হার!

স্টেট ব্যাঙ্ক ৭৫ দিনের জন্যে টাকা রাখলে সাধারণ মানুষকে 3.90 শতাংশ হারে সুদ দেবে। ওটাই স্পেশাল ডিপোজিট স্কিম অনুযায়ী Platinum 75 days টেনিয়র অনুযায়ী 3.95 শতাংস হারে সুদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

Platinum ৫২৫ দিন পর্যন্ত টাকা রাখলে 5.10 শতাংস হারে সুদ এবং Platinum ২২৫০ দিন পরন্ত টাকা ফিক্সড করলে 5.55 শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব স্টেট ব্যাঙ্কের তরফে করা হয়েছে। এই সময়সীমার মধ্যে ৫২৫ দিন এবং ২২৫০ দিনের টেনিয়রের ক্ষেত্রে ব্যাঙ্ক সাধারণ মানুষকে যথাক্রমে ৫ শতাংস এবং 5.40 শতাংস হারে সুদ দিয়ে থাকে।

টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার মাসিক এবং ত্রৈমাসিকের উপর নির্ভর করবে। তবে স্পেশাল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ম্যাচুরিটির সময়ের উপর নির্ভর করবে।

সুদের হার, টিডিএস গ্রাহকের খাতায় জমা করা হবে।

  • এছাড়াও আরও এই বিষয়ে জানার জন্যে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাতে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে আরও সাহায্য পেতে পারেন সেখানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+