হরিয়ানার হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি, ‘দুঃখিত’ লিখে পুলিশ স্টেশনের বাইরে ফেরত দিয়ে গেল চোরেরা
হরিয়ানার হাসপাতাল থেকে ভ্যাকসিন চুরি
একেই কি বলে মানবিকতা? দেশ যখন করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সঙ্গে যুঝছে, সেই জরুরি পরিস্থিতি বুঝতে পেরে চুরি করা কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ ফেরত দিয়ে গেল চোরেরা, সঙ্গে লেখা 'দুঃখিত’। প্রসঙ্গত, একদিন আগেই হরিয়ানার ঝিন্দ জেলার এক হাসপাতালের স্টোররুম থেকে প্রায় ৭০০ ডোজ কোভিড–১৯ ভ্যাকসিন চুরি যায়। বৃহস্পতিবার সেই চুরি যাওয়া ভ্যাকসিন ঝিন্দ পুলিশ সিভিল লাইন স্টেশনের বাইরে চায়ের দোকানের সামনে রেখে দিয়ে গেল চোরেরা। এই কাণ্ডের জন্য যে তারা অনুতপ্ত তা বোঝাতে 'দুঃখিত’ লিখে জানিয়েছে তারা।

ভ্যাকসিনের বাক্স থেকে পুলিশ ছোট্ট চিঠিটি উদ্ধার করে। যেখানে লেখা, 'দুঃখিত, আমি জানতাম না এটা করোনা ভ্যাকসিন।’ পুলিশ জানিয়েছে ওই এলাকার চায়ের দোকান সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে চোরেদের সনাক্তের জন্য। জানা গিয়েছে, বুধবার রাতে ঝিন্দের সরকারি হাসপাতালের স্টোররুমের দরজা ভেঙে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢোকে এবং কোভিশিল্ডের ১৮২টি শিশি ও কোভ্যাকসিনের ৪৪০ টি ডোজের বাক্স নিয়ে পালিয়ে যায়। ওই চোরেরা স্টোররুমের চারটে তালা ভাঙে এবং ফ্রিজারের লকও ভাঙে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হাসপাতালে স্টোররুম পরিস্কার করতে এসে তা ভাঙা দেখে ঝাড়ুদার খবর দেয় হাসপাতালের নার্সিং কর্মীদের। তাঁরাই এসে দেখে স্টোররুম ভেঙে ভ্যাকসিন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ল্যাপটপ ও ৫০ হাজার নগদ স্টোররুমে থাকলেও তাতে হাতও দেয়নি চোর। পুলিশ জানিয়েছে এই চুরির পর হাসপাতালে আর কোনও ভ্যাকসিন ছিল না যা দিয়ে ওই জেলায় টিকাকরণ সম্ভব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications