Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নমো নম্বর নিন, নরেন্দ্র মোদীকে ভোট দিন

আপনার ভোটার আইডি এসএমএস করুন, প্রত্যেক বিজেপি/ নমো সমর্থককে চিনতে সহায়তা করুন, তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করুন

আমার ভোট, আমার নেটওয়ার্ক
আমার জন্য, আমার দেশের জন্য
নমো নম্বর

ভারত ২৭২+ স্বেচ্ছাসেবী মঞ্চ আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে শ্রীযুক্ত নরেন্দ্র মোদী আজ গান্ধীনগরে নমো নম্বর মিশন ২৭২+ উদ্যোগ উদ্বোধন করলেন।

নমো নম্বর

নমো নম্বর হল একটি সংখ্যা। এটা থেকে বোঝা যাবে, একজন স্বেচ্ছাসেবক কতজন নমো সমর্থককে জড়ো করতে পারলেন এবং তাদের ভোটার আইডি এসএমএস করতে বলবেন ৭৮২০০ ৭৮২০০ নম্বরে। এতে ধরা থাকছে স্বেচ্ছাসেবকের নিজের ভোটার আইডি। পাশাপাশি, তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের বাকিদের ভোটার আইডি-ও। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক এঁদেরকে নরেন্দ্র মোদীর সমর্থনে ভোট দিতে রাজি করাবেন।

মিশন ২৭২+ কতটা সফল হবে, তা কিন্তু নমো নম্বরের ওপর নির্ভর করছে। কারণ পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী দেশব্যাপী কতটা সমর্থন পাচ্ছেন, তা জানা যাবে নমো নম্বর থেকে। নমো নম্বর ব্যবহার করে একজন স্বেচ্ছাসেবক এই মর্মে নিশ্চিত করবেন যে, তিনি ও তাঁর বন্ধুবান্ধব/ পরিবার ভোট দিতে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। মনে রাখা দরকার, ভোটার আইডি অবশ্যই নির্বাচন কমিশনের ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। ভোট প্রদানের ক্ষেত্রে যদি স্বেচ্ছাসেবকদের কোনও স্থানীয় কার্যকর্তার সহায়তার দরকার হয়, তা হলে নমো নম্বর কাজে লাগবে। নমো নম্বর এসএমএস আপডেট থেকে স্বেচ্ছাসেবকরা জানতে পারবেন, নিজেদের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও তাঁর ভোটপ্রচার সম্পর্কে।

নমো নম্বর হল মিশন ২৭২+ এর ভিত্তি।

আমি কীভাবে নমো নম্বর পেতে পারি?

আপনি আপনার ভোটার আইডি এসএমএস করুন ৭৮২০০ ৭৮২০০ নম্বরে।

আমি কীভাবে আমার নমো নম্বর বাড়াব?

আপনি আপনার পরিবার, বন্ধু, সহকর্মী ও পড়শিদের বলুন তাঁদের ভোটার আইডি এবং আপনার মোবাইল নম্বর এসএমএস করতে ৭৮২০০ ৭৮২০০ নম্বরে। এটা হল প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আপনার বন্ধুরাও একইভাবে নিজেদের নমো নম্বর বাড়াতে পারেন।

মিশন ২৭২+ এর স্বেচ্ছাসেবকরা নিজেদের সংসদীয় কেন্দ্রের কর্মসূচির ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারেন অথবা নির্বাচিত কিছু কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের মতামত জানাতে পারেন ভারত ২৭২+ স্বেচ্ছাসেবক মঞ্চে। আর তাই-ই আপনাকে নমো নম্বর নিতে হবে। সবচেয়ে সক্রিয় স্বেচ্ছাসেবকরা নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন।

ভারত ২৭২+ হল এমন একটি মঞ্চ, যা রাস্তাঘাটে নেমে প্রচার, আমার স্বপ্নের ভারত প্রচারাভিযান, বিজেপি নেতা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা এবং ফোরাম টু প্রোভাইড ইনপুটস মারফত লাখ লাখ স্বেচ্ছাসেবক জড়ো করতে সক্রিয়।

আজকে ভারত ২৭২+ হল সব মিশন ২৭২+ স্বেচ্ছাসেবকদের প্রাথমিক প্রচারেরর লক্ষ্য যা সাম্প্রতিক ভোটপ্রচার সম্পর্কে অবহিত রাখবে। এ ছাড়া ময়দানে, রাস্তাঘাটে নেমে ভোট প্রচারের ক্ষেত্রে তা সাহায্য করবে।

নমো নম্বরের উদ্বোধনের সঙ্গে সঙ্গে মিশন ২৭২+ বাস্তবায়নের দিকে আরও একধাপ এগিয়ে গেল। এর ফলে প্রতিটি বুথে প্রতিটি ভোট জেতার ক্ষেত্রে তা কার্যকর হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+