Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বছরের প্রথম দিনেই উপত্যকায় চালু হচ্ছে এসএমএস পরিষেবা

নতুন বছরে নতুন শুরু হতে চলেছে উপত্যকায়। কাশ্মীরের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে আসছে ২০২০ সালের প্রথম দিন।

নতুন বছরে নতুন শুরু হতে চলেছে উপত্যকায়। কাশ্মীরের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে আসছে ২০২০ সালের প্রথম দিন। টানা ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামিকাল ১ জানুয়ারি থেকে কাশ্মীরে এসএমএস পরিষেবা ফের চালু হতে চলেছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় এখনও নিষেধাজ্ঞা বহাল থাকছে। কেবলমাত্র হাসপাতালগুলি কাল থেকে এই পরিষেবার সুবিধা পাবে।

নতুন বছরের প্রথম দিনেই উপত্যকায় চালু হচ্ছে এসএমএস পরিষেবা

গত ৫ অগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করা হয়। লোকসভায় ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে নিরাপত্তার ঘেরাটোপে চলে গিয়েছিল গোটা উপত্যকা। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। উপত্যকার সব রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। বাইরে থেকে কোনও রাজনৈতিক দলের নেতাকে কাশ্মীরে প্রবেশ করতে দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে গিয়ে সেখানকার পরিস্থিতির উপর নজরদারি চালিয়েছেন।

তার প্রায় তিন মাস পরে কাশ্মীরে পোস্ট পেইড মোবাইল পরিষেবা কার্যকর করা হয়। এখনও বন্ধ রয়েছে প্রি পেইড মোবাইল পরিষেবা। ধাপে ধাপে স্বাভাবিকতার পথে আনা হচ্ছে কাশ্মীরকে। দীর্ঘ ৫ মাস পরে কার্যকর হতে চলেছে এসএমএস পরিষেবা। এতে বর্ষবরণের শুভেচ্ছা বিনিময়ের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+