রাহুলকে এই বিশেষ পাখির সঙ্গে তুলনা স্মৃতি ইরানির, ছাড় পেল না গান্ধী পরিবারও
আলওয়ারের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার জন্য মোদী সরকারকেই দায়ী করেছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি জবাবে বলেন, গান্ধী পরিবার আরও জঘন্য বিদ্বেষের রাজনীতি করেছে।
রাহুল গান্ধীর আলওয়ার নিয়ে টুইটারের জবাবে, গান্ধী পরিবারকেই বিদ্বেষের রাজনীতি করার দায়ে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। বললেন ১৯৮৪, ভাগলপুর, নেল্লিয়ে বা আরও অনেক ক্ষেত্রেই গান্ধী পরিবার ভেদের রাজনীতি করেছে। রাহুলও সেই পথেই চলেছেন।

এদিন আলওয়াড়ের গণপিটুনিতে হত্যার ঘটনা নিয়ে রাহুল গান্ধী মোদী সরকারকে দায়ী করতেই পাল্টা টুইটে গান্ধী পরিবারেকেই নিশানা করেন বস্ত্রমন্ত্রী। তাঁর অভিযোগ ১৯৮৪, ভাগলপুর বা নেল্লিয়েতে যা ঘটেছিল, তা গান্ধীদের অঙ্গুলিহেলনেই হয়েছিল। রাহুল গান্ধীও তাঁর পূর্বসুরিদেরই অনুসরণ করছেন। একে শকুনে রাজনীতি বলে কটাক্ষ করেন স্মৃতি।
তাঁর অভিযোগ শকুনের মতোই রাহুল আলওয়াড়ের মতো দুঃখজনক ঘটনার জন্য অপেক্ষা করেন। কেউ মারা গেলে যেমন খাওয়ার পায় শকুন তেমনই এরকম কোনও ঘটনা ঘটলেই তিনি নির্বাচনী লাভের আশায় সামাজিক বন্ধনকে ভাঙতে উঠে পড়ে লাগেন।
আলওয়াড়ের ঘটনার সমালোচনা করে রবিবার রাতেই কংগ্রেস সভাপতি টুইট করেন, 'এটাই মোদীর নিষ্ঠুর 'নতুন ভারত'। যেখানে মানবতার জায়গা নিয়েছে ঘৃণা, আর মানুষকে পিটিয়ে, মরার জন্য ফেলে রাখা হয়।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications