ডেপুটি শিবকুমারকে নিয়েই কর্নাটকের মানুষের জন্যে কাজের প্রতিশ্রুতি সিদ্ধারামাইয়ার
অবশেষে কর্নাটকের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় চারদিন কেটে গিয়েছে। দীর্ঘ জল্পনা-বৈঠক শেষে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্ধারামাইয়া। ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পাচ্ছেন ডিকে শিবকুমার।
এমনটাই জানানো হয়েছে কংগ্রেসের তরফে। একই সঙ্গে কর্নাটক কংগ্রেসের প্রদেশ সভাপতি হিসাবেও দায়িত্ব সামলাবেন শিবকুমার। কংগ্রেসের তরফে দেওয়া এক বার্তায় এমনটাই জানানো হয়েছে। আর এই ঘোষণার পরেই শপথের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কর্নাটকে। আগামী ২০ মে সাড়ে ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথ নেবেন সিদ্ধারামাইয়া। এরপর কর্নাটকের নয়া মন্ত্রিসভার জন্যে মন্ত্রী পদে বিধায়করা শপথ নেবেন বলে জানা গিয়েছে।

তবে কারা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। আলোচনার ভিত্তিতে তা ঠিক হবে বলে জানা গিয়েছে। সেই মতো কান্তিরভা স্টেডিয়াম সাজিয়ে তোলা হচ্ছে। ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পরেই শিবকুমার জানিয়েছেন, মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা হয়েছে। আলোচনা হয়েছে রাহুল গান্ধীর সঙ্গেও। তারা দুজনেই বলেছেন যে একসঙ্গে কাজ করতে হবে। মন থেকে তাঁদের কথা মেনে নিয়েছি বলে মন্তব্য শিবকুমারের।
শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, মানুষের বিপুল রায়ে ক্ষমতায় এসেছি। সমস্ত প্রতিশ্রুতি পুরণ করা হবে। আর সেটাই আমাদের এখন মুল লক্ষ্য। তবে ডেপুটি পদে বসা নিয়ে শিবকুমার কি সন্তুষ্ট? প্রশ্নের উত্তরে জানিয়েছেন, অনেক পথ চলতে হবে...। কেন আমি অসন্তষ্টূ হব।
We will always join our hands to protect the interests of Kannadigas.
— Siddaramaiah (@siddaramaiah) May 18, 2023
Congress party will work as a family to provide transparent & corruption free governance, and to implement our guarantees. pic.twitter.com/wxfujWOUCF
জানা গিয়েছে, ফলপ্রকাশের পর থেকে দফায় দফায় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে। এমনকি বুধবার গভীর রাত পর্যন্ত বৈঠক হয়। যেখানে কংগ্রেসের একাধিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এমনকি অচলাবস্থা কাটাতে বুধবার সন্ধেয় সোনিয়া গান্ধীর সঙ্গে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। সেই বৈঠকে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সুরজেওয়ালা উপস্থিত ছিলেন বলে জানা নিয়েছে।
দীর্ঘ বৈঠকের পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধারামাইয়া এবং ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে ডিকে শিবকুমারের নাম ঘোষণা করা হল। এই ঘোষণা পরেই সিদ্ধারামাইয়া সবাই আমরা একজওট বলে একটি টুইট করেছেন। যেখানে মল্লিকার্জুন খার্গের সঙ্গে তাঁর ছবি রয়েছে। পাশাপাশি কর্নাটকের মানুষের জন্যে একজোট হয়ে কাজ করারও বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী উপস্তজিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতত্বও উপস্থিত থাকবেন বলে খবর।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications