মহারাষ্ট্রে '১৪ সালেও বিজেপিকে লুকিয়ে কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে চেয়েছিল 'সেনা'! শুরু নয়া বিতর্ক
মহারাষ্ট্রে '১৪ সালেও বিজেপিকে লুকিয়ে কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে চেয়েছিল 'সেনা'! শুরু নয়া বিতর্ক
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যার বিচারে জনসমর্থন সঙ্গে থাকলেও সরকার গঠনের ভাগ্য খুবই খারাপ ছিল বিজেপির! ভোটে জয়ের পরই মুখ্যমন্ত্রীর তখত দখল ঘিরে শিবেসনা-বিজেপির দ্বন্দ্বের জেরে ক্ষমতা ছাড়তে হয় বিজেপির ফড়নবীশ শিবিরকে। এরপর থেকেই এককালের শরিক শিবসেনার সঙ্গে বিজেপির 'সাপে নেউলে' সম্পর্ক। এবার সেই সম্পর্কের অঙ্ক খানিকটা উস্কে দিয়ে ফড়নবীশ এবার আরও একটি দাবি করেন।

২০১৪ সালে বিজেপিকে লুকিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চায় শিবসেনা
শুধুমাত্র ২০১৯ সালেই শুধু বিজেপিকে ছেড়ে যাওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করেনি শিবসেনা। এর আগেও, 'সেনা'র তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। একটি সাম্প্রতিক প্রকাশিত চিঠিতে এমন বক্তব্য় উঠে আসতেই , মারাঠা রাজনীতিতে দোলাচল শুরু হয়েছে।

কে ফাঁস করেছে এই তথ্য?
প্রসঙ্গত, কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এমন দাবি তুলেছেন। আর তারপর থেকেই রীতিমতো তোলপাড় মারাঠা রাজানীতি। পৃথ্বীরাজ চৌহান এর আগে বলেন শিবসেনা তাঁর কাছে এসে ২০১৪ সালে সরকার গড়ার প্রস্তাব দেয়। এরপরই তিনি সেই আর্জি খারিজ করে দেন। পৃথ্বীরাজ চৌহান বলেন, 'এর আগেও আমরা হেরেছি , বসেছি বিরোধীদের চেয়ারে। জেতা আর হারা সবটাই স্বাভাবিক।' আর চৌহানের এই দাবির পরই মারাঠা রাজনীতিতে তোলপাড় দেখা দিয়েছে।

ফড়নবীশের আক্রমণ
মহারাষ্ট্র বিজেপির নেতা তথা সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়নবীশ জানিয়েছেন,' যা উনি (পৃথ্বীরাজ চৌহান) জানিয়েছেন তা খুবই স্তম্ভিত করার মতো। গোটা ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। এই তথ্য ফাঁস হওয়ায় মুখোশ খুলেছে শিবসেনার। শিবসেনার আসল চেহারা প্রকাশ পায় এই তথ্য ফাঁসের ফলে। এতেই বোঝা যায় সেই দলের আদর্শ, ও মূল্যবোধকে। ক্ষমতাই কি তাদের কাছে সব'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications