শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠক, অংশ না নেওয়ার বার্তা দিয়েও হাজির শিবসেনা সাংসদ

সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। শনিবারই প্রধানমন্ত্রী টুইটে অধিবেশন সফল করার জন্য সবদলকে আহ্বান জানিয়েছিলেন।

সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে আজ দিল্লিতে বসেছিল সর্বদল বৈঠক। শনিবারই প্রধানমন্ত্রী টুইটে অধিবেশন সফল করার জন্য সবদলকে আহ্বান জানিয়েছিলেন। রবিবার নির্ধারিত সময়েই শুরু হয় সর্বদল বৈঠক। শিবসেনার পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিনায়ক রাউত। যদিও এর আগে শিবসেনা সেনা সঞ্জয় রাউত দাবি করেছিলেন তাঁরা সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন না।

শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠক, অংশ না নেওয়ার বার্তা দিয়েও হাজির শিবসেনা সাংসদ

সংসদের লাইব্রেরি ভবনে এই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, অর্জুন রাম মেঘাওয়াল সহ একাধিক বিজেপি সাংসদ। কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, অধীর রঞ্জন চৌধুরী। বিএসপির সতীশ মিশ্র, টিডিপির জয়দেব গাল্লা। তৃণমূল কংগ্রেসের পক্ষ েথকে উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এলজেপির চিরাগ পাসোয়ান। আরপিআইয়ের রামদাস আটাওয়ালা সহ সব রাজনৈতিক দলের নেতারাই উপস্থিত ছিলেন সেখানে।

এদিকে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছে শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় বিরোধী আসনে বসবেন শিবসেনা সাংসদরা। এবারের অধিবেশনে নাগরিক সংশোধনী বিল, কর সংশোধনী বিল সহ ২৭টি গুরুত্বপূর্ণ বিল পেশ করতে চলেছে মোদী সরকার। শীতকালীন অধিবেশন চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+