মোদীকে খোঁচা, নরসিমার পর সফল শুধু মনমোহন! শরিক নেতার মন্তব্যে অস্বস্তিতে বিজেপি
মনমোহন সিং কি সত্যিই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? ছবি মুক্তির আগে থেকেই প্রবল বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।
মনমোহন সিং কি সত্যিই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? ছবি মুক্তির আগে থেকেই প্রবল বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের আগে কংগ্রেসি প্রধানমন্ত্রীর নামের আগে এই শব্দব্রহ্ম বসে যাওয়ায় বিজেপি শিবির খুশিতে ডগমগ ছিল। কিন্তু তাঁদের অস্বস্তিতে ফেলে দিল বিজেপি শরিক শিবসেনা। তাদের মুখে শোনা গেল উল্টো সুর।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ স্পষ্টতই জানিয়ে দিলেন, যদি কোনও প্রধানমন্ত্রী ১০ বছর দেশ এবং মানুষ তাঁকে সম্মান করে, তাঁকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলা যায় না। অন্তত আমি মনে করি না মনমোহন সিং অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আমার মতে, নরসিমা রাওয়ের পর তিনি সবথেকে সফল প্রধানমন্ত্রী।
শিবসেনার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ব্যাকফুটে বিজেপি। শিবসেনা বরাবরই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব। রামমন্দির নিয়েও ক্রমাগত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তলেছেন শিবসেনা। তারপর মনমোহন সিংকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বানিয়ে যে প্রচারে চালানোর পরিকল্পনা করছিল বিজেপি, তাতেও জল ঢেলে দিল শিবসেনা।
উল্লেখ্যে, মনমোহন সিংয়ের বায়োপিক 'দ্য অ্যাক্সিডেন্টার প্রাইম মিনিস্টার' নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে কংগ্রেস। যে ট্রেলার প্রকাশ পেয়েছে, তাতে সেনিয়া ও রাহুল গান্ধীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। এই ছবির মুক্তির আগে শিবসেনা সাংসদের মন্তব্যে অবশ্য কংগ্রেস বেশ খানিকটা সুবিধাজনক জায়গায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications