সমাজবাদী পার্টিতে শত্রুঘ্ন পত্নী পুনম, লড়বেন রাজনাথের বিরুদ্ধে
লোকসভা ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে লড়তে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। সপার টিকিটে উত্তরপ্রদেশের লখনউ থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন বলে খবর। মঙ্গলবার, দলের সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সমাজবাদী পার্টিতে যোগ দেন পুনম।

৬ মে লখনউ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটে লড়তে, সেখানে শেষ দিন অর্থাৎ ১৮ এপ্রিল পুনম সিনহা মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন সপা নেতা রবিদাস মেহরোত্রা। এমনকী ভোট কাটাকাটি রুখতে, কংগ্রেসকে লখনউতে প্রার্থী না দেওয়ার জন্য আবেদনও করেছে সমাজবাদী পার্টি। লখনউ কেন্দ্রে পুনম সিনহাকে প্রার্থী করায়, সেখানকার পাঁচ লক্ষেরও বেশি কায়স্থ ও সিন্ধি ভোটের অধিকাংশ তাদের দিকে যাবে বলেই মনে করেছে সমাজবাদী পার্টি।
Lucknow: Shatrughan Sinha's wife Poonam Sinha joins Samajwadi Party in presence of Dimple Yadav. pic.twitter.com/sgFg3C5oRm
— ANI UP (@ANINewsUP) April 16, 2019
চলতি মাসের শুরুতেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন সেলেব্রিটি টার্নড রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। যে আসনে তিনি বিজেপির সাংসদ ছিলেন, সেই পাটনা সাহিব আসনেই, এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিহারীবাবু। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করেছে বিজেপি।
দলে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করায়, এবার শত্রুঘ্ন সিনহাকে পাটনা সাহিব আসন থেকে টিকিট দেয়নি বিজেপি। তাই তিনি দলবদলের সিদ্ধান্ত নেন। শত্রুঘ্নর পরপরই তাঁর স্ত্রী পুনম সিনহার রাজনীতিতে যোগ দেওয়াকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। শত্রুঘ্নর মতো কংগ্রেসে যোগ না দিয়ে পুনমের সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়ানোকেও বিজেপি বিরোধী জোটের রণকৌশল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
২০১৪ সালে লখনউ আসনে কংগ্রেস প্রার্থী রীতা বহুগুনা যোশীকে হারিয়েছিলেন রাজনাথ সিং। ৫৫.৭ শতাংশ ভোট পেয়ে, সাতটি বিধানসভার পাঁচটিতে লিড নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এবার সেই ট্রেন্ড বজায় থাকলে বিরোধীরা একজোট হয়েও সুবিধা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications