নোট বাতিল-জিএসটির অন্যতম কাণ্ডারীকে নতুন আরবিআই গভর্নর পদে বাছল কেন্দ্র
নতুন আরবিআই গভর্নর হলেন শক্তিকান্ত দাস।
উর্জিত প্যাটেলের পদত্যাগের পর ২৪ ঘণ্টাও কাটল না। নতুন আরবিআই গভর্নরের নাম ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। নতুন আরবিআই গভর্নর হলেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের ২৫তম গভর্নর হলেন তিনি। তিন বছরের জন্য দায়িত্বে এলেন তিনি। ভোটের ফলাফলের দিনই কেন্দ্র নতুন আরবিআই গভর্নরের নাম ঘোষণা করে নিঃসন্দেহে নতুন চমক দিল।

শক্তিকান্ত দাস পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য ও জি২০-তে ভারতের শেরপা হিসাবে কাজ করেছেন। আইএএস হিসাবে কাজ করা এই আমলা ভারত সরকারের পাশাপাশি তামিলনাড়ু সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৫-১৭ সালের মধ্যে তিনি অর্থ মন্ত্রকের সচিব ছিলেন। তাঁর আমলেই নোট বাতিল ও জিএসটি বলবৎ হয়েছে।
Reuters: Former finance secretary and current member of the finance commission Shaktikanta Das has been appointed as the Governor of the Reserve Bank of India (RBI). pic.twitter.com/EGgTsXvjd6
— ANI (@ANI) December 11, 2018
১৯৮০ সালের তামিলনাড়ু ব্যাচের আইএএস অফিসার শক্তিকান্ত অর্থ মন্ত্রকের সচিবের কাজও করেছেন। এছাড়া রাজস্ব সচিব ও সার মন্ত্রকের সচিবের দায়িত্বও সামলেছেন তিনি।
১৯৯০ সালের পর থেকে এই প্রথম উর্জিত প্যাটেল হলেন কোনও আরবিআই গভর্নর যিনি মেয়াদ শেষের আগে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের পরই শেয়ার বাজারে পতন হয়েছে। কিছুটা পতন হয়েছে টাকার দামেও। এখান থেকে শক্তিকান্ত দাস কীভাবে ঘুরে দাঁড়ান সেটাই দেখার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications