ইন্টারপোলের প্রথম ভারতীয় অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান

ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' শিবিরের অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান। শাহরুখই প্রথম ভারতীয় যিনি ইন্টারপোলের মতো বড় আন্তর্জাতিক সংস্থার প্রচারের অ্যাম্বাসাডার হলেন। উল্লেখ্য ইন্টারপোল হল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক পুলিশ সংগঠন। ইন্টারপোলের সদস্যসংখ্যা ১৯০। 'ইন্টারন্যাশনাল পুলিশ' এই কথাটি সংকোচন করেই ইন্টারপোল শব্দটি এসেছে।
ইন্টারপোলের প্রকাশিত একটি প্রেস বিবৃতিতে শাহরুখ খান জানিয়েছেন, ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচার শিবিরের অংশ হতে পারাটা, তাও আবার অ্যাম্বাসাডর হিসাবে সত্যিই সম্মানের। আমার বিশ্বাস আমরা পারি, আমাদের পারা উচিত, এবং আমাদের একজোট হয়ে সেই সমস্ত কিছু মানুষের বিরুদ্ধে দাঁড়াতে হবে যাঁরা যে কোনও মানুষের বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপ নেন।
এই 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচার ইতিমধ্যেই বিশ্বের বিশিষ্ট ব্যক্তিত্বদের সমর্থন পেয়েছে। যাদের মধ্যে রয়েছেন লিওনেন মেসি থেকে কিমি রাইক্কোনেন। জ্যাকি চ্য়ানের সঙ্গে শাহরুখ এই শিবিরে অ্যাম্বাসাডার হিসাবে এবার যোগ দিলেন।
ইন্টারপোলের 'টার্ন ব্যাক ক্রাইম' প্রচারের লক্ষ্য হল মাদক পাচার, চোরা কারবার, সাইবার ক্রাইম, অপহরণ,শিশুদের নিয়ে অপরাধমূলক কাজ, ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বিভিন্ন অপরাধমূলক বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা। এই নিয়ে একটি বার্তা মানুষের কাছে পৌছে দিতে নিজের কন্ঠ দেবেন শাহরুখ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications