শিবসেনা বিধায়কদের একাংশের বিদ্রোহের সম্ভাবনা! সূত্রের দাবিতে জল্পনা
শিবসেনার কমপক্ষে ১৭ জন বিধায়ক দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন। দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরে এমনই জানা যাচ্ছে।
শিবসেনার কমপক্ষে ১৭ জন বিধায়ক দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন। দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরে এমনই জানা যাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকজন বিধায়কের বিজেপির সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে। সূত্রের দাবি এমনটাই। মহারাষ্ট্রে একমাস ধরে চলে আসা রাজনৈতিক টানাপোড়েনের এইভাবেই নাটকীয় পরিসমাপ্তি ঘটল।

শনিবার সকালে সরকার গঠন
শনিবার ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। সকাল ৭.৩০ নাগাদ শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার।

'মানুষের রায়কে অসম্মান'
বিধানসভা নির্বাচনে মানুষের রায়কে অসম্মান করেছে শিবসেনা, এদিন এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষ স্পষ্ট জনাদেশ দিয়েছে, কিন্তু শিবসেনা অন্যদলগুলিকে নিয়ে সরকার গঠনের চেষ্টা চালিয়েছে রাষ্ট্রপতি শাসন জারির পরে।

'স্থায়ী সরকার জরুরি ছিল'
দেবেন্দ্র ফড়নবিশ বলেন, মহারাষ্ট্রে স্থায়ী সরকার জরুরি ছিল। একইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে ফের সুযোগ জানানোর জন্য।
দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করেছেন। পাশাপাশি বেশ কয়েকজন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করেছেন। এরপরেই বিজেপি সরকার গঠনের দাবি জানায়।
শুক্রবার বিকেলে শারদ পাওয়ার বলেছিলেন, নতুন সরকারের নেতৃত্ব দেবেন উদ্ধব ঠাকরে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিরোধী তরফে কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে জল্পনা শেষ হয়ে যায়। তিন দল মিলে নতুন সরকারের জন্য, ন্যূনতম সাধারণ কর্মসূচিও তৈরি করে ফেলে।
|
সমর্থন করছে না এনসিপি
যদিও শপথ গ্রহণ প্রক্রিয়া হয়ে যায় শনিবার সকালে। যা থেকে শারদ পাওয়ার বলেছেন, মহারাষ্ট্রে বিজেপিকে সরকার গঠনে সমর্থন করা অজিত পাওয়ারের নিজের সিদ্ধান্ত। যার সঙ্গে এনসিপি জড়িত নয়। দলের তরফে তিনি জানিয়ে দেন, এনসিপি এই সিদ্ধান্তে সিলমোহর দিচ্ছে না।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications