গোয়ায় পার্রিকরের মুখ্যমন্ত্রী হওয়া আটকাতে জরুরি পিটিশন শুনবে সুপ্রিম কোর্ট
গোয়ায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মনোহর পার্রিকর। এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে কংগ্রেস। আর সেই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি, ১৩ মার্চ : গোয়ায় সংখ্যাগরিষ্ঠ হয়েও সরকার গঠনের কোনও সুযোগ পায়নি কংগ্রেস। পিঠন থেকে এগিয়ে এসে বিজেপি সরকার গঠন করতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মনোহর পার্রিকর। এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছে কংগ্রেস। আর সেই আবেদনের জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার মনোহরের মুখ্যমন্ত্রী হওয়াকে চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি জেএস খেহর শুনানিতে রাজি হয়েছেন। জরুরি ভিত্তিতে হতে চলা এই শুনানির জন্য তিনি একটি বিশেষ বেঞ্চও গঠন করেছেন।

সুপ্রিম কোর্টে মঙ্গলবার হোলির ছুটি রয়েছে। তা সত্ত্বেও আবেদনের গুরুত্ব বুঝে সর্বোচ্চ আদালত রাজি হয়েছে। গোয়ার কংগ্রেস বিধায়ক চন্দ্রকান্ত কাভলেকর রাজ্যপাল মৃদুলা সিনহার নেওয়া সিদ্ধান্ত যেখানে মনোহর পার্রিকরকে মুখ্যমন্ত্রী হিসাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আহ্বান জানানো হয়েছে, তার বিরুদ্ধে আদালতে আবেদন করেন।
বলা হয়, এটা ত্রিশঙ্কু বিধানসভা। ফলে বেশি আসন পাওয়া দলকে প্রথমে সরকার গঠনের আহ্বান জানানো উচিত। ৪০ আসনের বিধানসভায় কংগ্রেস ১৭টি ও বিজেপি ১৩টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনে কংগ্রেসকে প্রথমে আবেদন জানানো উচিত, এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications