নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি : সম্ভ্রম বাঁচাতে বাস থেকে ঝাঁপ, পাঞ্জাবে মৃত কিশোরী
চণ্ডীগড়, ৩০ এপ্রিল : একলপ্তে যেন ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাত ফিরে এল পাঞ্জাবে।
সেদিন রাতে দিল্লিতে ধর্ষকরা নির্ভয়ার শরীর ছিন্নভিন্ন করে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাঁকে। এরপর বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানে সে।

ঠিক একইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটল বুধবার রাতে পাঞ্জাবের মোগা শহরে। মোগা-ভাটিন্ডা সড়কের ওপর দিয়ে একটি শীতাতপ-নিয়ন্ত্রিত বাসে করে যাচ্ছিলেন বছর ৩৫-এর শিনদর কৌর ও তাঁর ১৪ বছরের মেয়ে আরশদীপ কৌর। সঙ্গে ছিল ওই মহিলার কিশোর ছেলে আকাশদীপ কৌর।
অভিযোগ, বাসের মধ্যেই কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। চালক ও কন্ডাক্টরের কাছে তাঁরা বিষয়টির বিহিত চাইলে, তারা গুরুত্ব দেয়নি। উল্টে তারাও ওই যুবকদের সঙ্গে মিলে কটুক্তি করতে থাকে। আরও অভিযোগ, চালককে বাস থামাতে বললে সে গতি আরও বাড়িয়ে দেয়। ফলে নিজেদের সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয় মা ও মেয়ে। এর মধ্যে মা বেঁচে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং মেয়ে আর বেঁচে নেই।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘক্ষণ মা ও মেয়ে ফাঁকা সড়কের ওপর জখম পড়েছিলেন। এরপর কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁদের হাসপাতালে ভর্তি করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় কিশোরী। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলার অবস্থা সঙ্কটজনক।
জানা গিয়েছে, বাসটি পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের সংস্থার। ঘটনার পরই পালিয়েছে মূল অভিযুক্তরা। বাস চালক ও কন্ডাক্টরকেও গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিরোধীরা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications