এবার সাইন ল্যাঙ্গোয়েজে তৈরি হবে 'বজরঙ্গী ভাইজান'
বেঙ্গালুরু, ২০ অক্টোবর : বলিউডে আকাশচুম্বী রেকর্ড করা সলমন খান অভিনীত 'বজরঙ্গী ভাইজান' সিনেমাটি এবার তৈরি করা হবে 'সাইন ল্যাঙ্গোয়েজ' বা ইশারার ভাষায়। ['বজরঙ্গী ভাইজান' নিয়ে এই তথ্যগুলি এখনও অনেকের অজানা]
মূক ও বধীর মানুষেরা যাতে এই সিনেমাটি উপভোগ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পাকিস্তানে হারিয়ে যাওয়া ভারতীয় মেয়ে গীতার অনুরোধেই এটি করা হবে। [বাস্তবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হয়ে উঠলেন 'বজরঙ্গী ভাইজান']

সাইন ল্যাঙ্গোয়েজ ইন্টারপ্রেটার জ্ঞানেন্দ্র পুরোহিত পিটিআইকে জানিয়েছেন, তিনি সম্প্রতি করাচিতে থাকা গীতার সঙ্গে ভিডিও কলে কথা বলেন। গীতাই তাঁকে বজরঙ্গী ভাইজানকে সাইন ল্যাঙ্গোয়েজে ডাবিং করার কথা বলে জোর করেন। ['বজরঙ্গী ভাইজান'-এর তৈরি ১০টি বক্স অফিস রেকর্ড]
গীতা জানান, সিনেমাটি ডাবিং হলে তাঁর মতো বহু মানুষ এই সিনেমাটি উপভোগ করতে পারবেন। এরপরই সিদ্ধান্ত হয়েছে সিনেমাটি ডাবিং করা হবে। এবং সলমন ও গীতার উপস্থিতিতেই তা করা হবে। [সলমন খানের সেরা পাঁচ সিনেমার লিস্ট]
জ্ঞানেন্দ্র পুরোহিত জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর গীতার দেশে ফেরার কথা। ফিরে তিনি সলমন খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ['বজরঙ্গী ভাইজান'-এর শুটিংয়ের অদেখা ছবি]
প্রসঙ্গত, এর আগে শোলে (১৯৭৫), গান্ধী (১৯৮২), মুন্নাভাই এমবিবিএস (২০০৩) ও তারে জমিন পর (২০০৭)-এর মতো সিনেমা সাইন ল্যাঙ্গোয়েজে ডাবিং করা হয়েছে। ['বজরঙ্গী ভাইজান'-এর আসল শ্যুটিং স্পটে যেতে পারেন আপনিও]
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications