RG kar Hospital Doctor Death: 'দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারত ঘটে', আরজি কর কাণ্ডে তোপ আরএসএস প্রধানের
RG kar Hospital Doctor Death: আরজি কর ইস্যুতে মুখ খুললেন মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও। এবার এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একহাত নিলেন আরএসএস প্রধান।
তাঁর দাবি, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিৎ। দোষীদের আড়াল করাটাও অপরাধ বলে তোপ দাগেন মোহন ভাগবত। পাল্টা জবাব শাসকদল তৃণমূলের। যা নিয়ে তুঙ্গে বিতর্ক (RG kar Hospital Doctor Death) ।

RG kar Hospital Doctor Death: মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একহাত
দশেরায় আজ শনিবার নাগপুরে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানেই যোগ দেন আরএসএস প্রধান ((RSS chief Mohan Bhagwat)। আর সেই মঞ্চ থেকেই আরজি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ শানান। একই সঙ্গে মহাভারতের প্রসঙ্গও তুলে ধরেন।
মোহন ভাগবতের মন্তব্য, দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনায় মহাভারত ঘটে যায়। আরজি করের ঘটনা সমাজকে কলঙ্কিত করেছে। কখনই এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়, কিন্তু ঘটনা ঘটলে অপরাধীদের রক্ষা করার চেষ্টা অপরাধ বলে তোপ আরএসএস প্রধানের।
একই সঙ্গে চিকিৎসকদের পাশে দাড়ানোর বার্তাও দেন। বলেন, চিকিৎসক বন্ধুদের সঙ্গে গোটা সমাজ রয়েছে। একযোগে মানুষ বিরোধ দেখাচ্ছে। কিন্তু জঘন্য এই অপরাধ সংঘটিত হওয়ার পরও অপরাধীদের রক্ষা করতে কিছু লোক ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ভাগবাতের। আর সেটাই প্রমাণ করে যে অপরাধ, রাজনীতি এবং খারাপ সংস্কৃতির সংমিশ্রণ কীভাবে আমাদের ধ্বংস করছে, চাঞ্চল্যকর মন্তব্য আরএসএস নেতার। যদিও এই বিষয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল।
#WATCH | Nagpur, Maharashtra | #VijayaDashami | RSS chief Mohan Bhagwat says, "...What happened in RG Kar hospital in Kolkata is shameful. But, this is not a single incident... We should be vigilant to not let such incidents happen. But, even after that incident, the way things… pic.twitter.com/NvJRiU7o0x
— ANI (@ANI) October 12, 2024
তাঁদের দাবি, ঘটনায় কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছে তার নামেই সিবিআই চার্জশিট জমা দিয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত যে সঠিক ছিল তা প্রমাণ করে বলে দাবি তৃণমূলের। বলে রাখা প্রয়োজন, আরজি করে কর্তব্যরত অবস্থায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার দুমাস কেটে গিয়েছে। এখনও বিচার সামনে আসেনি।
যদিও সুপ্রিম কোর্টের নজরে মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। সম্প্রতি এই মামলায় চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলায় ধৃত সিভিক ভলান্টিয়র সঞ্জয়ের নাম রয়েছে শুধু। যাকে ঘটনার পরেই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। যদিও এই গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications