মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, পুলিশের জালে কালীচরণ মহারাজ
মহাত্মা গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, পুলিশের জালে কালীচরণ মহারাজ
বৃহস্পতিবার ভোররাতে মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে গ্রেফতার করা হয় ধর্মীয় নেতা কালীচরণ মহারাজকে। গান্ধীজির বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে গ্রেফতার করা হয়। মহাত্মা গান্ধী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগেই তাঁকে অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে রায়পুরের টিকরাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

সূত্র মারফত জানা গিয়েছে, "কালীচরণ মহারাজ মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে ২৫ কিলোমিটার দূরে বাগেশ্বর ধামের কাছে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন। রায়পুর পুলিশ ভোর ৪ টে নাগাদ তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল জানান, আজ সন্ধ্যায় পুলিশ দল অভিযুক্তকে নিয়ে রায়পুরে পৌঁছাবে।
রায়পুর পুলিশের তিনটি ভিন্ন দল কালীচরণের খোঁজে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং দিল্লিতে পাঠানো হয়েছিল। ২৬ ডিসেম্বর প্রতিবেশী ছত্তিশগড়ের রায়পুরে একটি 'ধর্ম সংসদে' গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে স্বাগত জানানোর সময় কালীচরণ এই মন্তব্য করেছিলেন।
অভিযুক্ত কালিচরণের বিরুদ্ধে ছত্তীসগড় থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত একাধিক মামলা রয়েছে বেল জানা গিয়েছে। কিছুদিন ধরেই মহারাষ্ট্র পুলিশ কালিচরণের খোঁজ চালাচ্ছিলেন। পুলিশ সূত্র জানা গিয়েছে, অভিযুক্ত রায়পুরে মামলা দায়ের হওয়ার পর থেকে গেস্ট হাউসে লুকিয়ে ছিলেন বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা জিতেন্দ্র আহওয়াড় কালিকরণের বিরুদ্ধে ঠানে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গিয়েছে। নিজেকে কালীর পুত্র বলে দাবি করতেন কালীচরণ। যিনি গাঁধীজী সম্পর্কে রায়পুরের ধর্ম সংসদে অবমাননাকর মন্তব্য করেছিলেন। চলতি বছরের ২৭ ডিসেম্বর নিজের ইউটিউব চ্যানেলে তিনি ৮.৫১ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি বলেন, যে কথা তিনি বলেছেন, তা নিয়ে তাঁর কোনও আফসোসও নেই। শুধু তাই নয়, মহাত্মা গাঁধীর বিরুদ্ধে তিনি বিভিন্ন অভিযোগও তোলেন।
নৌপাদা থানার আধিকারিক বলেছেন যে, ধর্মীয় অনুভূতির পাশাপাশি অন্যান্য অপরাধের উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং দূষিত কাজের জন্য আইপিসি ধারা ২৯৪, ২৯৫ এ , ২৯৮ , ৫০৫ (২) এবং ৫০৬ (২) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications