রূপানি তরজায় ব্যাপক শোরগোল গুজরাতের রাজ্য-রাজনীতিতে, পদত্যাগের আসল কারণ বলছে আরএসএস
রূপানি তরজায় ব্যাপক শোরগোল গুজরাতের রাজ্য-রাজনীতিতে, পদত্যাগের আসল কারণ বলছে আরএসএস
মুখ্যমন্ত্রী বিজয় রূপানির(Bijoy Rupani) আচমকা পদত্যাগের পরেই গুজরাতের(gujrat) রাজনৈতিক ভবিষ্যত নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু রূপানির জায়গায় কাকে বসানো হবে এমনকী তাঁর এই অচমকা পদত্যাগের পিছনে কী কারণ রয়েছে তা নিয়েও একাধিক বিতর্ক ঘোরাফেরা করছে গুজরাত সহ খোদ দিল্লির অন্দরেও। এমতাবস্থায় এবার রূপানির সরে যাওয়ার পিছনে আসল কারণ দর্শাতে মাঠে নামতে দেখা গেল আরএসএসকে(RSS)।

কোথায় লুকিয়ে আসল কারণ
প্রসঙ্গত উল্লেখ্য, রূপানি জৈন সম্প্রদায়ের নেতা। গুজরাটে অন্য জনজাতির তুলনায় জৈনদের সংখ্যা কম। তাছাড়া সাংগঠনিক নেতা হলেও সেভাবে কোনওদিনই জননেতা হয়ে উঠতে পারেননি রূপানি। মুখ্যমন্ত্রী হলেও তার প্রতাপ কখনওই বিজেপির সাংগঠনিক হিতে কাজে আসেনি বলেই মত অনেকের। এমনকী এই ধরনের দুর্বল নেতাকে নিয়ে বিধানসভা নির্বাচনের ময়দানে নামলে বিজেপির আখেরে ক্ষতি হতে পারত বলেও আরএএসএস-র একটা বড় অংশ মনে করছে।

মন্ত্রিসভাতেও বড় পরিবর্তনের সম্ভাবনা
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) ঘনিষ্ঠ হিসাবেই বরাবরের পরিচিতি রয়েছে রূপানির। কিন্ত অনেকেই বলছেন তিনি খাতায় কলমে পদত্যাগ করলেও আদপে পদ থেকে তাঁকে সরতে বাধ্য করা হয়েছে। এদিকে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বিজয় রুপানির পর গুজরাত সরকারের আরও কিছু মন্ত্রীকেও সরিয়ে দেওয়া হতে পারে। মন্ত্রিসভায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রীর চেয়ারে তবে কোন নেতা ?
অন্যদিকে বছর ঘুরতেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। যদিও গুজরাতের ভোট খানিক দেরিতে হলেও তা রয়েছে আগামী বছরের ডিসেম্বরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এখন থেকে ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। তাই শীঘ্রই রূপানির জায়গায় প্রভাবশালী কোনও জনগোষ্ঠীর নেতাকে মুখ্যমন্ত্রী করতে পারে গেরুয়া শিবির। পাশাপাশি ব্যক্তিগত ক্যারিশমা রয়েছে এমন নেতাকেও মুখ্যমন্ত্রীর মসনদে আনা হতে পারে।

কী বলছে আরএসএএস-র অভ্যন্তরীণ সমীক্ষা?
এদিকে আরএসএস-র অভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজয় রূপানিকে সামনে রেখে গুজরাতে আগামী নির্বাচনের প্রচার চালালে তা বিশেষ কাজে আসবে। আর তার কারণ রূপানি নিজেই। এমনকী যে ভাবে গুজরাতে ধীরে ধীরে আম আদমি পার্টির উত্থান হচ্ছে তা বিশেষ শক্ত হাতে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছেন রূপানি।যার ফলে তলানিতে ঠেকা জনপ্রিয়তা আরও কমছে। এমনকী করোনা মোকাবিলা করতেও গিয়েও বারাবারে উঠে এসেছে রূপানি সরকারের ব্যর্থতার কথা। এদিকে কয়েকদিন আগে আচমকাই গুজরাত সফরে যান অমিত শাহ। সেখানেই বরিষ্ঠ নেতাদর সঙ্গে বৈঠতকে রূপানিকে সরানোর সিদ্ধান্ত হয়েছিল বলে শোনা যায়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications