Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ratan Tata Last Rites: পার্সি প্রথা মেনে রতন টাটার শেষকৃত্য, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শিল্পপতিকে বিদায়

Ratan Tata Last Rites: বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে শেষকৃত্য (Funeral) রতন টাটার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পার্সি (Parsi) ছিলেন রতন টাটা। পার্সি প্রথা মেনে (Parsi Funeral rituals) হবে শেষকৃত্য।

হিন্দুধর্মের মতো দেহ দাহ বা মুসলিমদের মতো কবর দেওয়া নয়। পার্সিরা বিশ্বাস করেন মৃতদেহ প্রকৃতিকে ফিরিয়ে দিতে। তাদের মতে মৃতদেহ দাহ করলে তা কবর দিলে জল, বায়ু ও অগ্নির সঙ্গে মিশে তা প্রকৃতিকে দূষিত করে।

ratan tata

পার্সি মতে ভোরবেলা মৃতদেহ ধুয়ে তাতে পারসি পোশাক পরানো হয়। হিন্দুধর্মে ডোমদের মতোই এই পেশার সঙ্গে যুক্ত পার্সি ধর্মের কিছু মানুষ। এরপর সাদা বস্ত্র পরানো হয় মৃতদেহে। পবিত্র কোমরবন্ধনীও পরানো হয় দেহে। এগুলি যথাক্রমে 'সুদ্রেহ' ও 'কুষ্টি' নামে পরিচিত।

চিরনিদ্রায় শায়িত দেহকে নির্দিষ্ট স্থানে রেখে আসা হয়। তার আগে পার্সি পুরোহিতরা মৃত ব্যক্তিক শান্তি কামনা করে প্রার্থনা করেন। উক্ত প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন মৃতের পরিবার পরিজনেরাও।

এরপর মৃতদেহ শায়িত রাখার জন্য দখমা নামে একটি কাঠামো তৈরি করা হয়। সেখানে চিল শকুনদের জন্য রেখে আসা হয় মৃতদেহ। যদিও বর্তমানে চিল শকুন প্রায় বিলুপ্তির পথে। তাই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বদল এসেছে শেষকৃত্যের প্রথাতেও।

শহুরে এলাকায় সোলার কনসেনট্রেটর ব্যবহার করে দেহ মাটিতে মিশিয়ে দেওয়া হয়। আবার কোথাও কোথাও হিন্দুধর্মের মতো দেহ শ্মশানে দাহ করা হয়। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের পর রতন টাটার দেহের ওরলির শ্মশানে শেষকৃত্য করা হবে। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

নরিম্যান পয়েন্টে রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হন বহু তারকারাও। ছিলেন বহু সাধারণ মানুষও। শেষযাত্রায় সামিল বহু রাজনীতিকও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+