চিকিৎসাধীন ধর্ষিতা কিশোরীকে হাসপাতালেই ফের ধর্ষণ
জামশেদপুর, ১ ফেব্রুয়ারি : এক সরকারি হাসপাতাল চিকিৎসা চলছিল ধর্ষিতা এক বছর পনেরোর কিশোরীর। সেখানেই ফের একবার হাসপাতালের নিরাপত্তারক্ষীর হাতে ধর্ষিতা হতে হল তাকে। [মায়ের নির্দেশে কিশোরী বোনকে ধর্ষণ দাদার]
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের এমজিএম নামে এক সরকারি হাসপাতালে। জানা গিয়েছে, শহর থেকে খানিক দূরে পারসুডি নামে স্থানীয় একটি এলাকায় এক যুবকের হাতে ধর্ষিতা হয় ওই কিশোরী। যুবকটিকে গ্রেফতার করে নিগৃহীতা কিশোরীকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। [নিজে এইডস রোগী জেনেও কিশোরী মেয়েকে ধর্ষণ বাবার]

এরপরে এই সরকারি হাসপাতালেই চিকিৎসাধীন কিশোরীকে নিজের লালসার শিকার করেছে কর্তব্যরত এক নিরাপত্তরক্ষী। ঘটনা জানাজানি হওয়ার পরে অবশ্য অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এসপি অনুপ ম্যাথিউ। [বাবার হাতে ধর্ষিতা ১১ বছরের মেয়ে জন্ম দিল শিশুকন্যার]
তিনি জানান, নির্যাতিতা কিশোরীর বয়ান রেকর্ড করা হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তের তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস রবিবার হাসপাতালে এক অনুষ্ঠানে এসেছিলেন। তাঁর ঘুরে যাওয়ার পরই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। [৬ বছর ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, নীরব দর্শক মা]












Click it and Unblock the Notifications