সৎ বাবার হাতে ধর্ষিতা ১১ বছরের মেয়ে জন্ম দিল শিশুকন্যার
আসুনসিওন (প্যারাগুয়ে), ১৪ অগাস্ট : গর্ভপাত না করাতে পেরে ১১ বছরের এক বালিকা জন্ম দিল এক শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে। [৬০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের 'বৃদ্ধা'!]
জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অস্ত্রপচারের মাধ্যমে শিশুর জন্ম দেন ওই বালিকা। মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছে। [১০ মাসে ৫ বার মা হলেন ৬০ বছরের মহিলা?!]

ঘটনা হল, মেয়েটির যখন দশ বছর বয়স, তখন তার সৎ বাবার হাতে সে ধর্ষিতা হয়। প্যারাগুয়েতে যেহেতু গর্ভপাতের কোনও আইনি স্বীকৃতি নেই তাই আবেদন করেও তা করানো যায়নি। এর ফলেই এত কম বয়সে শিশুর জন্ম দিতে হল ওই বালিকাকে। [৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা]
প্রসঙ্গত, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মামলা চালাচ্ছে পুলিশ। মায়ের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। গর্ভধারণের ফলে কোনও মহিলার জীবন সংশয় হলে তাহলেই একমাত্র প্যারাগুয়েতে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়, নচেৎ নয়।












Click it and Unblock the Notifications