Ram Mandir: রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির রয়েছে নানা বিশেষত্ব, প্রাণ প্রতিষ্ঠার আগে রইল সব তথ্য
Ram Mandir: অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে আনা হয়েছে রামলালার মূর্তি। প্রথমে যে ছবি প্রকাশ করা হয় তাতে দেখা গিয়েছিল মূর্তির চোখ হলুদ কাপড় দিয়ে ঢাকা।
যদিও কৈলাস বিজয়বর্গীয়-সহ একাধিক বিজেপি নেতার সোশ্যাল মিডিয়া পোস্টে পরে দেখা যায়, রামলালার মূর্তির মুখাবয়ব। যেখানে মূর্তির চোখ দুটি কাপড়ে ঢাকা নেই।

শ্রী রামচন্দ্রের এই মূর্তিটি পাঁচ বছর বয়সের বালককে কল্পনা করে তৈরি করা হয়েছে। মুখে হাসি। মূর্তিটির ছবি ভাইরাল হতে সময় লাগেনি। ভক্তরা অনন্যসুন্দর এই মূর্তিকে নিয়ে শ্রী রাম-বন্দনায় সামিল হয়েছেন। তবে জানা যাচ্ছে, এই মূর্তির মধ্যেই রয়েছে আরও অনেক বিষয়।
মূর্তিটি কালো পাথর দিয়ে তৈরি করেছেন কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজ। রাম মন্দিরে রাখার জন্য বেশ কয়েকটি মূর্তির মধ্যে থেকে এটিকেই বেছে নেওয়া হয়েছে। মূর্তির প্রধান বিশেষত্ব হলো, একটি পাথর দিয়েই এই মূর্তিটি গড়া হয়েছে।
মূর্তির ওজন প্রায় ২০০ কিলোগ্রাম। উচ্চতা ৪.২৪ ফুট, চওড়া তিন ফুট। রামলালার এই মূর্তিটি এমনভাবে নির্মিত হয়েছে যে দেখে মনে হয়েছে তির-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন শ্রী রামচন্দ্র। যদিও তির বা ধনুক আলাদা করে দেখানো হয়নি।
একটি জনপ্রিয় হিন্দি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, এই মূর্তির চালিতে শিল্পী রেখেছেন বিষ্ণুর দশাবতার- মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। মূর্তির একটিকে হনুমান ও অপর দিকে গরুড়কেও দেখা যাচ্ছে।
শুধু তাই নয়, মূর্তির যে মুকুটটি রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে। জানা যাচ্ছে, প্রাণ প্রতিষ্ঠার পর মূর্তির চোখ ঢেকে রাখা হলুদ কাপড়টি সরাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সোনার কাঠি দিয়ে সুরমা লাগানোর কথাও রয়েছে। যদিও তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রামলালার মূর্তির পূর্ণ মুখাবয়ব।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications