রাফায়েল বিমান পুজো নিয়ে মুখ খুললেন রাজনাথ
ফ্রান্সে রাফাল বিমান হাতে পাওয়ার দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রপুজোর সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। হরিয়ানার কারনালে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে কংগ্রেসের সেই সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয়
ফ্রান্সে রাফাল বিমান হাতে পাওয়ার দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রপুজোর সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। হরিয়ানার কারনালে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে কংগ্রেসের সেই সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, রাফালের সূচনায় অস্ত্রপুজো করে দেশের সুরক্ষার কামনা করেছেন তিনি। এর মধ্যে সাম্প্রদায়ীকতা বা হিন্দুত্বকরণের কোনও প্রশ্নই নেই। ফ্রান্সে যেখানে রাফালের পুজো করেছিলেন রাজনাথ সেখানে সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি।

ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধ বিমানের সামিল হওয়াকে অভ্যর্থনা না জানিয়ে কংগ্রেস তার সমালোচনা করে পাকিস্তানকে সুযোগ করে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি দাবি করেছেন বালাকোট এয়ারস্ট্রাইকের আগে থেকেই রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় সামিল করার পরিকল্পনা করে ফেলেছেন তিনি।
একই সঙ্গে হরিয়ানার কংগ্রেস শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। রাজনাথ দাবি করেছেন আগের হরিয়ানায় যাঁরা শাসন করেছেন তাঁরা দিল্লি থেকে হরিয়ানা শাসন করতেন। কিন্তু মনোহরলাল খট্টর হরিয়ানার মাটিতে থেকে সেখানকার বাসিন্দাদের কথা ভেবে কাজ করেন।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications