রেল দুর্ঘটনা, মুম্বই - হাওড়া মেলের ধাক্কায় মৃত্যু দুই ড্রাইভারের
বহু এমন দুর্ঘটনা ঘটে যেখানে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। কিন্তু ট্রেনের ধাক্কাতেই মৃত্যু হয়েছে ড্রাইভারের এমন ঘটনা খুব কম ঘটে। এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ড্রাইভারের। ঘটনাটি ঘটেছে রেলের ঝাড়খণ্ড ডিভিশনে।

যারা মারা গিয়েছেন তাঁদের নাম ডিকে সাহানা এবং মহম্মদ আখতার আলম। ঘটনাটি গতকাল রাত ১২টা নাগাদ ঘটে। তাঁরা দুজনেই রেল ইঞ্জিন পরিবর্তন করার কাজ করছিল। রেল ট্র্যাকে নিচু হয়ে তাঁরা কাজ করছিলেন। ঠিক সেই সময়ে মুম্বই - হাওড়া মেল এক্সপ্রেস প্রচণ্ড গতিতে আসে। টেনে নিয়ে চলে যায় দুই ড্রাইভারকে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুই ড্রাইভারের দেহ আগে পোস্টমর্টেম হবে। এরপর তাঁদের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। মাস খানেক আগের ঘটনা, রেল লাইনে খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল উলুবেরিয়ার তিন কিশোরের। উলুবেরিয়া স্টেশনের কাছে অবস্থিত ডোমপাড়া।
আমিনুর মোল্লা, জসিম মোল্লা, শেখ নাসিরউদ্দিন। আহত হয়েছিল এক কিশোর নূর আলম। জানা যায় যে ওই কিশোরের দল রেল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। হঠাৎ ছুটে আসে ট্রেন এবং ধাক্কা মারে তিন জনকে। আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি রেল ব্রিজ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠছিল ১০০ বছরের বেশি রেল ব্রিজ নিয়ে। সেগুলি কীভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তা নিয়ে প্রশ্ন ওঠে। কারণ এর আগেই ঘটে গিয়েছিল মোরবির ব্রিজ দুর্ঘটনা। সেখানে মারা যায় প্রায় ১৩০ জন মানুষ।
তাই ১০০ বছরের বেশি রেল ব্রিজ রক্ষনাবেক্ষণ কতটা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছিল। তা নিয়ে জবাব দিয়েছিলেন রেলমন্ত্রী। তিনি বলেছিলেন যে রেল সাধারণত দু'বার ব্রিজ নিয়ে কাজ করে। একটা বর্ষার আগে, আরেকবার বর্ষার পরে। না হলে এই সময়ে রেল লাইন পিচ্ছিল হয়ে যায়। সেই সমস্যা থেকেই এই পরীক্ষা করা হয়।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications