খাদ্য বিলের জন্য মা নিজের অসুস্থ শরীরেরও তোয়াক্কা করেননি: রাহুল গান্ধী

রাহুল জানান যে গত ২৬শে অগাস্ট সোনিয়া লোকসভাতে খাদ্য বিল নিয়ে আলোচনা চলাকালীনই অসুস্থ বোধ করতে থাকেন কিন্তু ভোটাভুটিতে নিজের মতদান দেবেন বলে জোর করে বসে থাকেন | "আমি জোর করে মাকে হাসপাতালে নিয়ে যাই | যখন আমরা হাসপাতালে পৌঁছাই, তখন মায়ের নিঃশ্বাস নিতে রীতিমত কষ্ট হচ্ছিল| তবু ছলছল চোখে মা বলল আমি এই বিল নিয়ে শেষ পর্যন্ত লড়ে গিয়েছি | আমি ভোটটা যেভাবেই হোক দিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না," বলেন রাহুল|
সোনিয়ার অনুপস্থিতিতেই বিলটি পরে সংসদে পাস হয় |
খাদ্য সুরক্ষা বিল বরাবরই কংগ্রেস অধ্যক্ষার একটি অন্যতম প্রিয় বিষয় | পারিবারিক (সোনিয়া গান্ধী ঠিক করেছিলেন তাঁর প্রয়াত স্বামী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন, অর্থাৎ, ২০শে অগাস্ট বিলটিকে সংসদে পাস করাবেন এবং তাঁর দলও চায় এই বিলটির প্রধান প্রকল্পটিকে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামের করার) এবং নির্বাচন-জনিত কারণেই খাদ্য সুরক্ষা বিলটি কংগ্রেস-এর শীর্ষ নেতৃত্বের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ | রাহুল গান্ধিও এখনও পর্যন্ত তাঁর সবকটি প্রচারেই খাদ্য সুরক্ষার উপরেই সবচেয়ে বেশি জোর দিয়েছেন |
মধ্যপ্রদেশ সহ চারটি রাজ্যতে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী দু'মাসে এবং শিবরাজ সিংহ চৌহান-এর নেতৃত্বে শক্তিশালী বিজেপির সঙ্গে টেক্কা দিতে হলে কংগ্রেস-কে খাদ্য সুরক্ষা বিলের মত অস্ত্রের উপরেই নির্ভর করে থাকতে হবে | এরপর তো আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছেই |
রাহুল গান্ধী এদিন খাদ্য সুরক্ষা এবং আদিবাসীদের উন্নয়নের বিষয়ের উপরেই জোর দেন | তিনি বলেন যে রাজ্যের বিজেপি সরকার গরিবের খাদ্য সুরক্ষার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব তো দেইইনি, উল্টে কেন্দ্রের খাদ্য সুরক্ষা প্রকল্পেরও বিরোধিতা করে এসেছে |
মধ্যপ্রদেশে ভোট হবে আগামী ২৫শে নভেম্বর |
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications