Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rahul Gandhi: "এটাও কি জুমলা?" কর্মসংস্থান নিয়ে মোদীকে প্রশ্নবাণ রাহুলের, তথ্য বিকৃতির অভিযোগ বিজেপির

Rahul Gandhi: বেকারত্ব ইস্যুতে ফের সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক প্রশ্নবাণ লোকসভার বিরোধী দলনেতার। কর্মসংস্থান তৈরিতে কেন্দ্রীয় সরকার উদাসীন বলে অভিযোগ রাহুলের। পাল্টা রাহুলের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনল বিজেপি। না জেনেই দেশের যুবসমাজকে রাহুল ভুল পথে চালিত করছেন বলে তোপ বিজেপির।

এদিন এক্স হ্যান্ডেলে রাহুল বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বড় বড় করে যে কর্মসংস্থান প্রকল্পের (ELI Scheme) ঘোষণা করা হয়েছিল, তার কোনও রূপায়ণই হয়নি। বরং প্রকল্পের জন্য বরাদ্দ ১০ হাজার কোটি টাকা আবার সরকারের কোষাগারেই ফেরত গিয়েছে।

rahul

রাহুলের আরও দাবি, ২০২৪ এর নির্বাচনে জিতে আসার পর যুবদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু ওই প্রকল্প ঘোষণার এক বছর হতে চললেও কোনও কাজের কাজ হয়নি। রাহুল বলেন, এর থেকেই স্পষ্ট দেশে কর্মসংস্থান নিয়ে নরেন্দ্র মোদী ঠিক কতটা চিন্তিত।

শুধুমাত্র বড় বড় কর্পোরেটগুলকে ঢালাও ফায়দা দিয়ে ভারতের পুরোনো ছোট ছোট সংগঠকদের কোণঠাসা করে কর্মসংস্থান তৈরি করা যাবে না বলে মত রাহুল গান্ধীর। এর ফলে ভারতের প্রকৃত কর্মশক্তিকে অবহেলা করা হয় বলে দাবি কংগ্রেস সাংসদের। বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণ বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান তৈরি করা সম্ভব। সুস্থ প্রতিযোগিতার বাজারে স্থানীয় শিল্পে জোর দেওয়া উচিত বলে পরামর্শ রাহুল গান্ধীর।

Take a Poll

শেষে অবশ্য রাহুল গান্ধী বলেন, তাঁর এই পরামর্শের সঙ্গে মোদীজি সম্মত হবেন না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুলের সরাসরি প্রশ্ন, "অনেক জাঁকজমক করে কর্মসংস্থান প্রকল্পের ঘোষণা করেছিলেন, কিন্তু কোথায় গেল ১০ হাজার কোটি টাকার সেই প্রকল্প? আপনি নিত্যনতুন স্লোগান তৈরি করেন, কিন্তু আমাদের দেশের যুবসমাজ কাজের খোঁজে মুখিয়ে রয়েছেন। দেশে কোটি কোটি কর্মসংস্থান তৈরির জন্য কী পরিকল্পনা রয়েছে? নাকি এটাও আরেকটা জুমলা?"

রাহুকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, যুবসমাজকে বিপথে চালিত করতে অজ্ঞতাকে হাতিয়ার করেছেন রাহুল। হয় তিনি জানেন না, আর নাহলে তিনি জেনেও তথ্য বিকৃত করছেন। মালব্যর দাবি, ২০১৪ থেকে ২০২৪, এই এক দশকে ১৭.১৯ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে মোদী সরকারের আমলে। অথচ গোটা ইউপিএ জমানায় মাত্র ২.৯ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছিল। যুবদের মধ্যে বেকারত্বের হার ১৭.৮ শতাংশ থেকে ১০.২ শতাংশে কমে এসেছে বলেও দাবি মালব্যর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+