দোষী সাব্যস্ত হাওয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন! শুনানি থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি
মোদী পদবি মামলায় আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। যার জেরে রাহুলের সাংসদ পদ বাতিল হয়ে যায়। সেই রায়ের বিরুদ্ধে গুজরাত হাইকোর্টে আবেদন করেন রাহুল। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ওপরে স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। কিন্তু যে বিচারপতির সামনে আবেদন রাখা হয়েছিল তিনি মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।
রাহুল গান্ধীর আইনজীবী পিএস চম্পানেরি গুজরাত হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর সামনে মামলাটি উত্থাপন করে জরুরি শুনানির জন্য আবেদন করেছিলেন। যদিও সরকারই উকিল এই পদক্ষেপের বিরোধিতা করে বলেন বিষয়টিকে জরুরি সঞ্চালনের জন্য অনুমতি দেওয়া হলেও শুনানি করা উচিত হবে না।

রাহুল গান্ধীর আইনজীবী সেই সময় বলেন, এটি একটি ব্যক্তিগত অভিযান। এর সঙ্গে রাষ্ট্র কোনওভাবেই যুক্ত নয়। সংক্ষিপ্ত শুনানির পরে বিচারপতি গীতা গোপী মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়ে, সেটিকে অন্য বেঞ্চে সরাতে রেজিস্ট্রারের মাধ্যমে বিষয়টিকে প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠাতে বলেন।

প্রসঙ্গত গত ২৩ মার্চ নিম্ন আদালত মোদী পদবি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় তাঁকে দুবছরের কারাদণ্ডও দেয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলাটি দায়ের করেছিলেন সুরাতের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদী।

আদালতের রায়ের ২৪ ঘন্টার মধ্যে রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দেওয়া হয়। পাশাপাশি তাঁর সরকারি বাংলোও খালি করতে বলা হয়েছে। গত শনিবার সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ১৯ বছর থাকার পরে রাহুল গান্ধী ওই দিন বাংলোর চাবি পূর্ত দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications