Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপের কাছে শোচনীয় পরাজয়, আজই পদত্যাগ করতে চলেছেন চান্নি

আপের কাছে শোচনীয় পরাজয়, আজই পদত্যাগ করতে চলেছেন চান্নি

গোয়ায় শোচনীয় পরাজয়ের পথে কংগ্রেস। হারের দায় নিয়েই হয়তো আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন চরণচিৎ সিং চান্নি। অমরিন্দর সিং সরে যাওয়ার পর এনেকটা কাঁটার মুকুল পরেই পাঞ্জাবের গদি সামলেছিলেন তিনি। সিধুর সঙ্গে লাগাতার মত বিরোধে জড়িয়েছেন তিনি। চান্নির বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন সিধু। তার ফল ভোগ করতে হল বিধানসভা নির্বাচনে।

বিজেপির কাছে শোচনীয় পরাজয়, আজই পদত্যাগ করতে চলেছেন চান্নি

পাঞ্জাবে যাকে বলে লজ্জার হার হয়েছে কংগ্রেসের। সিধুর উপর ভরসা করে যে হাইকমান্ডের ভুল হয়ে তা প্রমাণ হয়ে গিয়েছে। অন্যদিকে দল থেকে বেরিয়ে নিজের জয়ের বার্তা দিয়েছিলেন অমরিন্দর সিং। তিনিও শোচনীয় ভাবে হেরেছেন নিজের কেন্দ্রে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখ চরণজিৎ সিং চান্নি তাঁকেও লজ্জার হার স্বীকার করতে হয়েছে নিজের কেন্দ্রে। চান্নিকে সামনে রেখেই বিধানসভা ভোটে এগোতে চেেয়ছিল কংগ্রেস। কিন্তু বারবার সিধু আর চান্নির মধ্যে প্রকাশ্যে চলে এসেছে বিরোধ। চান্নি সিধুর অনুগামীদের মন্ত্রিসভায় রাখতে চাইছেন না বলে প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা সিধু। কোনও মতে তাঁদের মধ্যে মিটমাট করা হয়েছিল।

চান্নিকে মুখ্যমন্ত্রী মুখ করায় অনেক প্রবীণ কংগ্রেস নেতাই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন নভজ্যোত সিং সিধুও। চান্নিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতেই মঞ্চে প্রাদেশিকতা এক প্রকার উস্কে দিয়েছিলেন তিনি। চান্নি প্রকাশ্যে বলেছিলেন, উত্তর প্রদেশ আর বিহারে লোকেদের তিনি রাজ্যে ঢুকতে দেবেন না। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এক কথায় বিজেপির হাতে এই মন্তব্যের পর অস্ত্র তুলে দিয়েছিলেন চান্নি। প্রাদেশিকতায় উস্কানি দিচ্ছে বিজেপি এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে চান্নির তীব্র নিন্দা করেছিলেন।

শেষ পর্যন্ত নিজের কেন্দ্রে হার স্বীকার করতে হয়েছে চান্নিকে। হার বোঝা মাথায় নিয়েই হয়তো আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এমনই শোনা যাচ্ছে। চমকুর সাহিব এবং বাহাদুরপুর এই দুটি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। আম আদমি পার্টির প্রার্থীতা জিতছেন বিভিন্ন কেন্দ্রে। কাজেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পাঞ্জাবে এবার সরকার গড়বে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেছেন কর্মী সমর্থকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+