Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোয়েন্দা দফতরে বিস্ফোরণে UAPA ধারায় গ্রেফতার ১১, কড়া শাস্তির নিদান মুখ্যমন্ত্রী'র

গোয়েন্দা দফতরের বাইরে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে পঞ্জাব পুলিশ। ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পরেই ব্যাপক তল্লাশি শুরু হয়। ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখার কাজ শুরু

গোয়েন্দা দফতরের বাইরে বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে পঞ্জাব পুলিশ। ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পরেই ব্যাপক তল্লাশি শুরু হয়। ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে খতিয়ে দেখার কাজ শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

দফায় দফায় পঞ্জাব পুলিশের তরফে জেরা

দফায় দফায় পঞ্জাব পুলিশের তরফে জেরা

শুধু তাই নয়, ঘটনায় ধৃতদের দফায় দফায় পঞ্জাব পুলিশের তরফে জেরা করা হচ্ছে। এমনকি অন্যান্য তদন্তকারী সংস্থার আধিকারিকরাও ইতিমধ্যে জেরা পর্ব শুরু করেছেন বলে খবর। তবে ঠিক কোথায় তাঁদের জেরা করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তার স্বার্থেই পুরো বিষয়টি গোপনে করা হচ্ছে বলে দাবি সংবাদমাধ্যমের। অন্যদিকে ঘটনায় ইতিমধ্যে Unlawful Activities (Prevention) আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।

 বিস্তারিত রিপোর্ট তলব করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

বিস্তারিত রিপোর্ট তলব করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

ঘটনার পরেই বিস্তারিত রিপোর্ট তলব করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান। ইতিমধ্যে ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়ার নিদান দিয়েছেন তিনি। এমন শাস্তি দেওয়া হবে দোষীদের যা আগামী প্রজন্ম মনে রাখবে বলেও দাবি মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভগবান মান জানিয়েছেন, রাজ্যের শান্তি-ঐক্য বিঘ্ন করে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের সর্বোচ্চ সাজা দেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় বেশ কয়েকজনের গ্রেফতারের কথাও জানিয়েছেন তিনি। তবে ঘটনার পরেই উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে পঞ্জাব পুলিশের ডিজি এবং উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে খবর।

উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়

উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়

অন্যদিকে পঞ্জাব পুলিশের তরফেও একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। যেখানে সে রাজ্যের উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকও উপস্থিত ছিলেন বলে প্রকাশিত খবরে জানা যাচ্ছে। আর এই বৈঠকের পরেই পঞ্জাব পুলিশের ডিজিপি ভি কে ভাওরা জানান, খুব শিঘ্রই তদন্তের ফল সামনে আসবে। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগের সম্ভাবনা উড়িয়ে দিতে নারাজ পাঞ্জাব পুলিশ। এনআইএ তদন্তের সম্ভাবনা রয়েছে এই ঘটনায়।

দ্বিতীয় বিস্ফোরণের গুজব

দ্বিতীয় বিস্ফোরণের গুজব

আর এর মধ্যেই ফের মোহলিতে বিস্ফোরণের গুজব ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণ বলেও দাবি করা হয়। কিন্তু পঞ্জাব পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, শুধুই এটা গুজব। উল্লেখ্য, পাঞ্জাব পুলিশ ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার ৭৭ সেক্টর, এসএএস নগরে সোমবার সন্ধ্যা ৭.৪৫ -এর দিকে একটি ছোটখাটো বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরৈ কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+