Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংবিধান হাতে নিয়েই সংসদ ভবনে শপথ প্রিয়াঙ্কা গান্ধীর

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। একে একে তিন জন দিল্লির নতুন সংসদ ভবনের বাইরে গাড়ি থেকে নামলেন। সংবাদ মাধ্যমের তখন প্রবল ভিড়। কংগ্রেস সাংসদরাও তখন ছড়িয়েছিটিয়ে আছেন সামনে। তিন জন সংসদের ভিতরে পৌঁছে গেলেন। রাহুল এগিয়ে আসার জন্য বোনের দিকে হাত বাড়িয়ে দিলেন।

ভারতীয় সংসদীয় রাজনীতিতে এবার আরও এক ঘটনা। সংসদীয় রাজনীতিতে প্রথম বার প্রবেশ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। ভোটে জেতার পর আজ বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন সংসদ ভবনে। অধিবেশনের শুরুতেই তিনি শপথবাক্য পাঠ করলেন।

priyrnka gandhi

গত কয়েক বছরের কংগ্রেসের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী অন্যতম মুখ হয়েছেন। গত লোকসভা নির্বাচনের আগে জোট রাজনীতির বৈঠকে প্রিয়াঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লোকসভা ভোটে সাফল্যের ক্ষেত্রে প্রিয়াঙ্কার ভূমিকাকেও সামনে রাখা হয়। আসন সমঝোতার ক্ষেত্রে প্রিয়াঙ্কা গুরুদায়িত্ব পালন করেন। দাদা রাহুল গান্ধী রায়বরেলি ও ওয়েনাড়, দুটি কেন্দ্রেই জয়ী হয়েছিলেন। অতঃপর একটি কেন্দ্র থেকে সরে দাঁড়াতে হবে। সেখানেই বোন প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব উঠেছিল।

ওয়েনাড় থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়েন। বিপুল ভোটে জয়ী হোন প্রিয়াঙ্কা। রাজীব গান্ধী কন্যা এরপর থেকে সংসদ ভবনে উপস্থিত থাকবেন। রাহুল গান্ধীর পাশাপাশি তিনিও সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখবেন। এই কথা নিশ্চিত হয়ে যায়। প্রিয়াঙ্কা গান্ধীর সংসদ ভবনে উপস্থিত হওয়া বিরোধী জোটের কাছেও এক বড় বার্তা।

সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা একসঙ্গে এবার সংসদ ভবনে আক্রমণাত্মক বক্তব্য রাখবেন। গান্ধী পরিবার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবে। এমনই কথা মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। তবে বিজেপির পক্ষ থেকে গান্ধী পরিবার তন্ত্রের বিষয়টিও খোঁচা দিয়ে বলা হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুল গান্ধীর মতোই সংবিধান হাতে নিয়ে শপথ নিলেন। বিরোধী জোট এদিন যেন আরও চনমনে। বিরোধী নেতৃত্ব প্রিয়াঙ্কাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+