Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NEET-NET পেপার ফাঁস নিয়ে রাষ্ট্রপতির ভাষণে 'বড়' কথা! বিরোধীদের সংসদ তোলপাড়

আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন। সেই উপলক্ষেই সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। সেখানেই তিনি বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে সম্প্রতি নিট-ইউজির পেপার ফাঁস নিয়েও কথা বলেন। সেই সময় তুমুল শোলগোল ফেলে দেন বিরোধীরা।

রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের প্রতিটি তরুণ-তরুণীকে বড় স্বপ্ন দেখার এবং তা পূরণ করতে উপযুক্ত পরিবেশ তৈরিতে লিপ্ত রয়েছে। রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীরা নিট-নিট স্লোগান দেন। তাঁরা বিরোধী দলের সাংসদদের কথাও শুনতে বলেন।

droupadi murmu

  • পরীক্ষায় পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা গুরুত্বপূর্ণ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের তরুণ-তরুণীরা যাতে তাদের মেধা প্রদর্শনের ন্যায্য সুযোগ পান তা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে। সরকারি নিয়োগ হোক কিংবা পরীক্ষা সব ক্ষেত্রে কোনও বাধা ঠিক নয়। এইসব পরীক্ষায় পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।

  • রাষ্ট্রপতির মুখে নিট-নেটের প্রশ্ন ফাঁস

পেপার ফাঁসের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সম্প্রতি কিছু পরীক্ষায় পেপার ফাঁসের ঘটনা ঘটেছে। সরকার তদন্ত এবং দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন, এর আগেও অনেক রাজ্যে পেপার ফাঁসের ঘটনা ঘটেছে। এব্যাপারে দলীয় রাজনীতির ওপরে উঠে দেশব্যাপী ব্যবস্থা নিতে হবে।

  • বিরোধীদের তোলপাড়

তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংসদ। পরীক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান, তাদের কার্যক্রম এবং পরীক্ষা প্রক্রিয়াসহ সব ধরনের সংস্কারের চেষ্টা করছে সরকার। রাষ্ট্রপতি পেপার ফাঁসের কথা উল্লেখ করতেই বিরোধী সাংসদদের স্লোগান দিতে দেখা গিয়েছে।

  • শিক্ষায় সরকারের এগিয়ে যাওয়ার দাবি

রাষ্ট্রপতি বলেছেন, গত ১০ বছরে তরুণ-তরুণীদের সমস্যা সৃষ্টিকারী প্রতিটি বাধা দূর করাার চেষ্টা করা হয়েছে। আগে সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য ঘুরতে হত। এখন তরুণ-তরুণীরা নিজেরাই সেই কাজ করতে পারছে। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার ইন্টারভিউ বন্ধ করা হয়েছে।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেছেন, আগে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় ইংরেজি ভাষায় পড়াশোনা করত। সেক্ষেত্রে তাদের অন্যায় আচরণের মধ্যে পড়তে হত। কিন্তু সরকারের নতুন শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে সেই অন্যায় দূর করতে কাজ হয়েছে। তরুণ-তরুণীরা ভারতীয় ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার বিকল্প পেয়েছে। তিনি বলেছেন, দেশে সাতটি নতুন আইআইটি, ষোলোটি ট্রিপিল আইআইটি, ষোলোটি আইআইএম এবং ৩১৫ টি মেডিক্যাল কলেজ তৈরি করেছে সরকার। পাশাপাশি এইসব প্রতিষ্ঠানগুলিকেও শক্তিশালী করেছে সরকার।

রাষ্ট্রপতি বলেছেন, দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উপরে উঠে আসছে। তীব্র গতিতে দেশের উন্নয়ন হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+