সর্বাধিক দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত, তীব্র দূষণে ভারতীয়দের গড় আয়ু কমছে ৫ বছর
সর্বাধিক দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ভরত, তীব্র দূষণে ভারতীয়দের গড় আয়ু কমছে ৫ বছর
লকডাউনে স্তব্ধ দেশ, যানচলাচলের পরিমাণও অনেকটাই কম। গত ৫ মাসের বেসি সময় ধরে বন্ধ বেশিরভাগ শিল্প তালুক। যদিও এর মাঝেও দেশের দূষণ নিয়ে একাধিক ভয়াবহ তথ্য সামনে আসছে। সম্প্রতি সদ্য প্রকাশিত অপর একটি রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিশ্বের সর্বাধিক দূষিত দেশের তুলনায় দ্বিতীয় স্থানে উঠে এসছে ভারত।

বিশ্বের সর্বাধিক দূষিত ২০ টি শহরের ১৪টিই ভারতে
চলতি বছরেই একাধিক রিপোর্টে দেখা গেছে বিশ্বে সর্বাধিক দূষিত ২০ টি শহরের মধ্যে ১৪টিই রয়েছে ভারতে। একইসাথে বিশ্বের সর্বাধিক দূষিত রাজধানী শহরের মধ্যে শীর্ষে দিল্লি। এদিকে প্রতিবছরই বায়ুদূষণের কারণে ক্রমেই আরও খারাপ অবস্থা হচ্ছে ভারতের রাজধানীর। এদিকে বায়ুদূষণের কারণে উদ্বেগ বাড়ছে চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বইয়েরও।

ভয়াবহ বায়ুদূষণের শিকার ৮৪ শতাংশ ভারতীয়
এদিকে ভারতের ১৩০ কোটি মানুষ যে গ্রাম ও শহর গুলিতে বাস করছেন সেখানে বার্ষিক গড় দূষণের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপদসীমাকেও প্রতি বছরই ছাড়িয়ে যাচ্ছে বলে খবর। বর্তামানে ৮৪ শতাংশ ভারতীয় এমন অঞ্চলে বাস করেন যেখানের বায়ুমান ক্রমশ স্বাস্থ্যের জন্য অশনিসংকেত বয়ে নিয়ে আসছে।

প্রত্যের ভারতীয়ের গড় বয়স কমছে ৫.২ বছর
এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের এনার্জি পলিসি ইনস্টিটিউট গবেষণায় ভারতের বায়ু দূষণ সম্পর্কিত ভয়াবহ তথ্য উঠে আসছে। এই গবেষণায় দেখা যাচ্ছে শুধুমাত্র দূষিত পরিবেশের জন্য প্রতি ভারতীয়ের গড় বয়স ৫.২ বছর করে কমে যাচ্ছে। যা শুনে চোখ কপালে তুলছেন বেশিরভাগ পরিবেশবিদই।

দূষণের নিরিখে দিল্লিকে টক্কর লখনউয়ের
বর্তমানে সর্বাধিক দূষিত শহরের তালিকায় দিল্লিকে জোর টক্কর দিচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। সেখানেই দূষণের পরিমাণ রীতি মতো উদ্বেগেরক কারণ হয়েছে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। সবত্রের খবর বর্তমানে লখনউ বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইনের থেকেও ১১ গুণ বেশি দূষিত হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এই দূষণ অব্যাহত থাকলে লখনউয়ের বাসিন্দাদের আয়ু প্রায় ১০.৩ বছর করে কমবে বলে জানাচ্ছেন গবেষকেরা।

ন্যাশান্যাল ক্লিন এয়ার প্রোগ্রামের সূচনা কেন্দ্রের
এদিকে বায়ুদূষণ ঠেকাতে ২০১৯ সাল থেকেই কোমর বেঁধে মাঠে নামে কেন্দ্র সরকারও। "দূষণের বিরুদ্ধে যুদ্ধ" ঘোষণা করে ন্যাশান্যাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনসিএপি) ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। এই মিশনের মূল লক্ষ্যই ২০১৭ সাল পর্যন্ত গোটা দেশে যে পরিমাণ দূষণ বেড়েছে ২০১২৪ সালের মধ্যে তা ২০ থেকে ৩০ শতাংশ কমিয়ে আনা। এদিকে আইকিউয়ার এয়ারভিজুয়াল এবং গ্রিনপিস দক্ষিণ পূর্ব এশিয়ার বায়ুমান সূচক অনুসারে, গত ছয় মাসে বায়ু দূষণের কারণে দিল্লি বার্ষিক জিডিপির ২৬ হাজার ২৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications