Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেনাবাহিনীর মতো পোশাক নয়! সাধারণ মানুষের কাছে আবেদন প্রশাসনের

সেনাবাহিনীর পোশাকের মতো জংলি পোশাক পরবেন না। দোকানদারদের কাছে অনুরোধ, এই ধরনের কাপড় যেন তাঁরা বিক্রি না করেন। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারেপ্রশাসনের তরফ থেকে এমনটাই আবেদন জানানো হয়েছে।

সেনাবাহিনীর পোশাকের মতো জংলি পোশাক পরবেন না। দোকানদারদের কাছে অনুরোধ, এই ধরনের কাপড় যেন তাঁরা বিক্রি না করেন। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে
প্রশাসনের তরফ থেকে এমনটাই আবেদন জানানো হয়েছে। কেননা প্রশাসন নজর করেছে জঙ্গিরা সেনার পোশাকে আক্রমণ শানাচ্ছে। প্রশাসনের তরফে সেখানকার
যুবকদের অনুরোধ জানানো হয়েছে, সোশ্যাল মিডিযায় যেন তাঁরা প্রচার করেন এই ধরনের পোশাক সাধারণ মানুষ যেন ব্যবহার না করেন।

সেনাবাহিনীর মতো পোশাক নয়! সাধারণ মানুষের কাছে আবেদন প্রশাসনের

কিস্তওয়ার পুলিশ এক আবেদনে জানিয়েছে, সাধারণ মানুষ যেন সেনাবাহিনী কিংবা পুলিশের মতো পোশাক না পরেন। এছাড়াও দোকানদারদের কাছে এই ধরনের কাপড়
কিংবা পোশাক বিক্রি না করতেও আবেদন জানানো হয়েছে। দেশবিরোধী শক্তি তথা জঙ্গিরা এই ধরনের পোশাক ব্যবহার করছে বলে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
আর অনুমোদনপ্রাপ্ত জায়গাতেই তারা যেন ব্যবসা করেন, ব্যবসায়ীদের কাছে সেই আবেদনও জানানো হয়েছে।

পাশাপাশি যুবকরাও যাতে এই পোশাক নিয়ে প্রচার অভিযানে অংশ নেয় সেই আবেদনও জানানো হয়েছে। যুব সম্প্রদায়ের কাছে সোশ্যাল মিডিয়ায় যাতে তারা প্রচার
করেন, তার জন্য আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে এই ধরনের পোশাক পরলে বড় ধরনের নিরাপত্তাহানির ঘটনা ঘটতে পারে।

জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলে থাকা কিস্তওয়ারকে প্রায় একদশক আগে জঙ্গি মুক্ত বলে ঘোষণা করেছিল প্রশাসন। যদিও গত কয়েকমাসে রাজ্য বিজেপি সম্পাদক
অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত পারিহারকে হত্যার পর থেকে এই জেলায় নজরদারি জোরদার করা হয়েছে।

গতবছরের ৯ এপ্রিল বর্ষীয়ান আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা এবং তাঁর নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছিল এই জেলাতেই। হত্যা করা ছাড়াও জঙ্গিরা পুলিশ
কর্মীদের রাইফেল লুঠও করেছিল।

জম্মুর আইজি এমকে সিনহা সম্প্রতি বলেছেন, কমপক্ষে ১০ জঙ্গি এলাকায় সক্রিয় রয়েছে। এদের মধ্যে ৮ জন হিজবুল বাকি দুজন লস্করের সদস্য।
এই জেলাতেই ৩১ মে এবং ২১ জুন দুটি সংঘর্ষ হয়েছিল জঙ্গিদের সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+