বেঙ্গালুরুতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কীভাবে ভারতে প্রবেশ করলো জেনে নিন
বেঙ্গালুরুতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কীভাবে ভারতে প্রবেশ করলো জেনে নিন
মাস দুই আগে ৬০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে বেঙ্গালুরু পুলিশ। বর্তমানে তাদের পুনরায় বাংলাদেশে পাঠানোর জন্য কড়া পুলিশি নজরদারির মাধ্যমে পশ্চিমবঙ্গ গামী ট্রেনে তুলে দেওয়া হয়েছে।

অক্টোবর মাসে আটক ৬০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী
আটক হওয়া ওই বাংলাদেশী অভিবাসীরা কীভাবে দুই, তিনজনের দলে ভাগ হয়ে ভারতে প্রবেশ করেছিল তা এদিন বর্ণনা করেন তিনি। তারপর তারা কীভাবে রুটিরুজির জন্য বেঙ্গালুরুতে কাজ শুরু করেন তাও এদিন বর্ণনা করেন তারা। বেঙ্গালুরুতে আসার আগেই পূর্ববর্তী জীবনের সমস্ত শিকড় উপরে ফেলেন সৈয়দ-উল, আনসালা, কামালরা। এরপর জীবন সংগ্রামে টিকে থাকতে বেঙ্গালুরুতেই রুটিরুজির খোঁজ শুরু করেন ওই ৬০ জন বাংলাদেশী অনুপ্রবেশকারী।

প্রাথমিক ভাবে থানা ও সরকারি আশ্রয় কেন্দ্রে জায়গা হয় তাদের
বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু আগে তাদের মধ্যে ২২ জন মহিলা ও ৯ জন শিশুকে সরকারি আশ্রয়ে রাখা হয়। পাশাপাশি ২৯ জন পুরুষের ঠাঁই হয় একটি থানার অভ্যন্তরের ঘরে। এখান থেকেই পুলিশ তাদের পশ্চিমবঙ্গ গামী ট্রেন ধরার জন্য নিয়ে যায়।

বেশির ভাগ অনুপ্রবেশকারীই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা
পুলিশ সূত্রে খবর, এই ৬০ জন অনুপ্রবেশকারীদের মধ্যে বেশিরভাগই এসেছেন বাংলাদেশের খুলনা জেলার বিভিন্ন গ্রাম থেকে। সড়ক পথে তাদের কলকাতা পৌঁছতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগত। তারা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল হয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা বসিরহাটে হয়েই ভারতে প্রবেশ করে বলে অনুমান পুলিশে।
৬০ জনের মধ্যে সর্বাধিক বয়স্ক ৭৩ বছর বয়সী কমল মিস্ত্রি। প্রায় সাত-আট বছর আগে তিনি বেঙ্গালুরুতে এসেছিলেন বলে জানান। এর আগে নিজের সম্পত্তি বাংলাদেশে বিক্রি করে তিনি কলকাতায় চলে আসেন বলে তিনি দাবি করেছেন। সেখানে বসবাসরত তার নিকট আত্মীয়দের কাছে তার নথিও রয়েছে বলে জানান তিনি। যদিও তিনি বর্তামানে অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত হয়েছেন এবং তাকেও বর্তামানে বাংলাদেশে ফিরে যেতে হবে।

বেঙ্গালুরুতে অনুপ্রবেশকারীদের জীবন সংগ্রামের কথা
মোহাম্মদ সৈয়দ-উল পাঁচ বছর আগে স্ত্রী আনসালা এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাজের সন্ধানে ও উন্নত জীবনের আশায় বেঙ্গালুরু এসেছিলেন। অন্য অনেকের মতো তিনি এবং তার পরিবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে বাংলায় প্রবেশ করেছিলেন। তারপর তারা কর্ণাটকের দিকে যাত্রা করেছিলেন। এরপর রাজধানী রামমুর্তনগরের উপকণ্ঠে বসতি স্থাপন করেন। তারপর পেট চালানোর জন্য মোহাম্মদ বর্তমানে এক ঠিকাদারের অধীনে আবর্জনা সংগ্রহের কাজ শুরু করেন। তার স্ত্রী সেই সময় একটি নিকটবর্তী আবাসনে পরিচারিকার কাজ করেছিলেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোহাম্মদ সৈয়দ-উল বলেন "আমার ১০ এবং ১২ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। আমার স্ত্রী যে বাড়িতে কাজ করতে যায় তারাও ওই বাড়িতে টিউশনির জন্য যায়। আমি কি জানি না তারা কি পড়াশোনা করেI আমি অশিক্ষিত মানুষI আমরা বেঙ্গালুরুতে কাজের খোঁজেই এসেছিলাম।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications