অপেক্ষা আর মাত্র দুই দিনের! শনিবার করোনা টিকাকরণ শুরু হবে মোদীর হাত ধরেই
আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিনেশন শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্র৷ যার প্রস্তুতি চলছে সব রাজ্যে৷ জানা গিয়েছে ১৬ তারিখ ভার্চুয়াল মাধ্যমে করোনা টিকাকরণ শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই কোউইন (Co-WIN) অ্যাপটি লঞ্চ করবেন।

দীর্ঘ অপেক্ষার অবসান
দীর্ঘ অপেক্ষার পরে ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরু হবে। প্রথম দফায় তা স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। তার পর দেওয়া হবে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের। এর পরের ধাপে টিকা পাবেন পঞ্চাশোর্ধরারা যাদের কো-মর্বিডিটি রয়েছে।

ভ্যাকসিনের সরবরাহ শুরু
১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাকরণ চালুর আগে কোভিশিল্ড ভ্যাকসিনের ভায়ালগুলি পুনের সেরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ শুরু করা হয়েছিল মঙ্গলবারই। কড়া নিরাপত্তার মধ্যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিনের প্রথম চালান বহনকারী তিনটি ট্রাক সেরাম ইনস্টিটিউট থেকে পুনে বিমানবন্দরের উদ্দেশে সারাদেশের ১৩টি স্থানে পাঠামোর জন্য রওনা দেয়।

কোথায় কোথায় পৌঁছেছে ভ্যাকসিন?
প্রথম অবস্থায় দিল্লি, কুর্নুল, আহমেদাবাদ, লখনউ, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, কলকাতা এবং গুয়াহাটি-তে পৌঁছেছে কোভিশিল্ড ভ্যাকসিন। পুনে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট আটটি বিশেষ বিমানে কোভিশিল্ড পৌঁছে দেওয়া হয় ১৩টি আলাদা আলাদা গন্তব্যে। প্রথম বিমানটি উড়ে যায় দিল্লির উদ্দেশে। এছাড়া সড়কপথে মুম্বইতেও তা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications