Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM At Residence Of CJI: মোদী গেলেন চন্দ্রচূড়ের বাসভবনে, চলল গণেশ-বন্দনা, দেখুন ভিডিও

PM At Residence Of CJI: প্রধানমন্ত্রী গেলেন দেশের প্রধান বিচারপতির বাসভবনে। সেই ভিডিও ও ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। বিষয়টি নিঃসন্দেহে চমকপ্রদ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মাতলেন গণেশ বন্দনায়। তাও দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাসভবনে। যা নিয়ে রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।

PM At Residence Of CJI -

আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। চন্দ্রচূড়ের অনুপস্থিতির জন্যই সেই শুনানি পিছিয়ে গিয়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলেও ঝড় ওঠে। এই মামলায় রাজ্য সরকারের অন্যতম আইনজীবী কপিল সিব্বল। এক অনুষ্ঠানে কপিলের সঙ্গে চন্দ্রচূড়ের একটি ছবি নিয়েও তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় নানাবিধ পোস্ট করেন অনেকে।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কিছু বলব না। আদালতের উপর আস্থা রয়েছে। পরবর্তী শুনানির দিকে আমরা তাকিয়ে। তবে সুপ্রিম কোর্টের বক্তব্যকে হাতিয়ার করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে বলছে রাজ্য সরকার। আমার মনে হয়, এই মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে পারতো।

এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান বিচারপতির বাড়িতে যাওয়া যথেষ্টই তাৎপর্যপূর্ণ। মোদীর মাথায় ছিল মহারাষ্ট্রীয় টুপি। তাঁকে স্বাগত জানান সস্ত্রীক প্রধান বিচারপতি। তাঁদের উপস্থিতিতেই মোদী গণেশ আরতি করেন। মোদীর পাশে দাঁড়িয়ে গণেশ মন্ত্র বলতে দেখা গিয়েছে চন্দ্রচূড়কে।

দেশভর গণেশ উৎসব পালিত হচ্ছে। একে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীও বলা হয়। মহারাষ্ট্রের এটি সবচেয়ে বড় উৎসব। ১০ দিন ধরে উৎসব চলে। গণেশ আরাধনার পর্ব চলবে এবার ১৭ সেপ্টেম্বর অবধি। এরই মধ্যে চলছে মূর্তি নিরঞ্জনের পালাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+